রাজ্যের এক মন্ত্রীর পুত্রের ওপর নজরদারি শুরু ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বসিরহাট: ইডি সিবিআই এর পাশাপাশি রাজ্যে সক্রিয় আয়কর দপ্তর। গত একুশে ফেব্রুয়ারি দমদমের এক স্কুল ব্যবসায়ীর বাড়ি ও একই ব্যক্তির মালিকাধীন সংস্থায় হানা দেন আয়কর কর্তারা। তল্লাশিতে ব্যাপক বেনিয়মের সঙ্গে ক্রিপ্ট কারেন্সির যোগ উঠে আসে। এই সূত্র ধরেই রাজ্যের এক মন্ত্রী পুত্রের সঙ্গে ওই সংস্থার লেনদেনের তথ্য এখন আয়কর দপ্তরের(Income Tax) হাতে। সূত্রের খবর, ইতিমধ্যে আয়কর দপ্তর ওই কাগজপত্র ইডিকে পাঠিয়েছে। মন্ত্রী পুত্রকে তলব করতে পারে আয়কর দপ্তর। ইডি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ওই মন্ত্রী পুত্রের ওপর নজরদারি শুরু করেছে ইডি বলে সূত্রের খবর।

এদিকে, তিনজন ইডি আধিকারিক বসিরহাট উপ সংশোধনাগারে ল্যাপটপ প্রিন্টার মেশিন বেশকিছু নথি নিয়ে সাজাহানকে জেরা করার জন্য শনিবার দুপুরে প্রবেশ করেন।শেখ শাহজাহানকে প্রায় পাঁচ ঘন্টা জেরা করার পর বসিরহাট উপ সংশোধনাগার থেকে ইডির(ED) আধিকারিকরা বেরিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি তাঁরা।দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে । আরো ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে বলে আদালতে জানালো ইডি। ইডির আইনজীবী শনিবার বসিরহাট মহকুমা আদালতে আপিল করলেন শেখ শাহজাহানকে বসিরহাট উপ সংশোধনাগারে গিয়ে জেরা করতে। সেই অনুমতিও আদালত থেকে পান ইডির আধিকারিকরা।

শনিবার সকালেই বসিরহাট মহকুমা আদালতে (Bashirhat Court)ইডির ৫ জন আধিকারিক এবং ১ জন আইনজীবীর সাথে সিবিআইয়ের দুই আধিকারিক ও ১ জন আইনজীবী হাজির হন। সিবিআইয়ের(CBI) পাশাপাশি ইডিও শেখ শাহাজাহানকে(Sk.sahazahan) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেন। কিন্তু শেখ শাজাহান এখন বসিরহাট মহকুমা জেলে বিচারাধীন বন্দী আছেন।তাই ইডি কে সেখানেই গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে বিচারক জানান। তবে আদালতের অনুমতি নিয়ে সিবিআই এর পর এবার ইডি গ্রেফতার করল শেখ শাহজাহানকে।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল