মঙ্গল সকাল থেকেই সল্টলেক-সহ ৩ জেলায় শুরু ইডির অভিযান

খাদ্য দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির শিকড় খুঁজতে মঙ্গলবার সকাল থেকে শহরতলীর পাশাপাশি জেলায় জেলায় তল্লাশি অভিযান শুরু ইডির।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজের দুর্নীতিতে এবার তদন্ত ও তল্লাশি অভিযানে নামলো ইডি দফতর। মঙ্গলবার সাতসকালে মোট ছটি দলে ভাগ হয়ে ইডি অফিসাররা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে হানা দেয় উত্তর চব্বিশ পরগনা জেলার সল্টলেক, ঝাড়গ্রাম জেলায় এবং মুর্শিদাবাদ ও হুগলী জেলায়। সূত্রের খবর অনুযায়ী,এবার নজরে ঝাড়গ্রাম। ঝাড়্গ্রাম শহরের বিশালবহুল আবাসনে অভিযানে নামল ইডির আধিকারিকরা। মঙ্গলবার সকাল আনুমানিক আটটা নাগাদ ঝাড়্গ্রাম শহরে EDর হানা দেয়।

সকাল হতে না হতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের এক প্রতিনিধি দল ঝাড়গ্রামের বাছুরডুবা হাউসিং block -B সরকারি আবাসনে অভিযান চালায়। সূত্রের খবর WBCS এর এক আধিকারির বাড়িতে অভিযান চলছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার সল্টলেকের ইএ ব্লকে এক বিডিওর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। ওই ভিডিওর নাম এস কে পান। এছাড়া মুশিদাবাদ জেলায় এক ব্যবসায়ীর বাড়ি ও ঘিরে নিয়েছে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হুগলি জেলাতেও ১০০ দিনের কাজের দুর্নীতিতে শিকড় খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি অফিসাররা। খাদ্য দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির শিকড় খুঁজতে মঙ্গলবার সকাল থেকে শহরতলীর পাশাপাশি জেলায় জেলায় তল্লাশি অভিযান শুরু ইডির।

এদিনের এই তল্লাশি অভিযানে সব টিমেই একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সিনিয়র অফিসারদেরকে রাখা হয়েছে। যাতে সন্দেশখালি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের মত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তৎক্ষণাৎ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। তবে কোথাও এদিন বাধার মুখে পড়েনি ইডি অফিসাররা। জোর কদমে চারটি জায়গায় ছ’টি টিম তল্লাশি শুরু করেছে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়