সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাতসকালে অন্ডালের খনি অঞ্চলে ED-র হানা। বুধবার সকালে সিএল জামবাদ এলাকার বাসিন্দা তথা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত দিলীপ তুরির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তল্লাশি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ইসিএলের বিভিন্ন খোলামুখ খনিতে অ্যাম্বুল্যান্স ও গাড়ি সরবরাহের টেন্ডারের সঙ্গে দিলীপ তুরির যোগ ছিল। তবে ঠিক কোন মামলার সূত্রে তাঁর বাড়িতে এই তল্লাশি, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে, এর আগের দিনই রাজ্যে একাধিক জায়গায় বড়সড় তল্লাশি চালিয়েছিল ED। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতা ও হুগলির মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

দুর্গাপুজোর ‘প্রিভিউ পাস’ বিক্রি এবং তহবিল সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তেই এই অভিযান বলে ED সূত্রে খবর। ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি, সিঙ্গুরের সম্পত্তি ছাড়াও হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের একাধিক ঠিকানায় তল্লাশি চলে। 

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন