দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে ফের ইডির হানা, চলেছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই  বিধানসভা নির্বাচন। তার আগে  রাজ্যে  অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি অভিযান। দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা নগরীতে বুধবার সকালে ইডি আধিকারিকরা হানা দেন। পুলিশকর্তার বাড়িটিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। 

এর আগে কয়লা পাচার মামলায় গত ৩ ফেব্রুয়ারি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল ইডি। অবৈধ বালি, কয়লা পাচারের সিন্ডিকেটদের মধ্যে মধ্যস্থতা ও প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।  তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে একাধিকবার তলবও করেছে। তাঁর স্ত্রীকেও তলব করা হলেও তিনি হাজিরা দেননি।  এই নিয়ে বুদবুদ থানার প্রাক্তন ওসিকে তৃতীয় বার সমন ধরাল ইডি। বুধবার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে গিয়েই তাঁর গেটে  নোটিস টাঙিয়ে দেয়। যেখানে  আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।  সূত্রের খবর,  বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছেন অফিসাররা।  পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । 

আরও পড়ুন: গ্যাস ভরাতে লম্বা লাইনে অটোচালকরা, অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদেরও

ইডি বুধবার সিটি সেন্টারের সেপকোতে আরেক বালি কারবারি প্রবীর দত্তের বাড়িতেও অভিযান চালায় ।  গত ৩ ফেব্রুয়ারি প্রবীরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে ওসির বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উল্লেখ্য, কয়েক মাস আগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাঁকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকেই  তাঁকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে সেই  দায়িত্ব গ্রহণের আগেই ইডির  অভিযান চালায়। তদন্তকারীদের দাবি কয়লা পাচারে মোটা অঙ্কের টাকা তাঁর কাছে পৌঁছেছিল। তাই নিয়ে তাঁকে জেরা করতে চায় বলে জানানো হয়েছে। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের