কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় নির্বাচনের আগে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অস্বস্তি আরও বৃদ্ধি করল ইডি। এবার আইপ্যাকের ডিরেক্টর ঋষি রাজ সিংকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল, সোমবার দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কয়লা পাচার মামলায় আইপ্যাকের (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি) বিরুদ্ধে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই প্রথমে কলকাতায় লাউডন স্ট্রিটে আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্ত করে ইডি। গত সপ্তাহে এই একই মামলায় দিল্লি থেকে গ্রেফতার হন আইপ্য়াকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। দিল্লিতে ইডির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে প্রতীকের স্ত্রী ও ভাইকেও। তারপরেই সংস্থার আরও এক কর্ণধারকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পডুন: ‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

কিছুদিন আগেই কয়লা পাচার মামলায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা আইপ্য়াকের অফিসে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদে তল্লাশি চালায় ইডি। তারপর থেকেই এই মামলায় আরও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই পিএমএলএ অ্যাক্টে ইডির হাতে গ্রেফতার হয়েছেন আই প্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ভিনেশ। তিনি রয়েছেন ইডি হেফাজতে। তলব করা হয়েছে প্রতীকের স্ত্রী ও ভাইকেও। কলকাতায় লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের অভিযান সংক্রান্ত মামলা এখনও চলছে সুুপ্রিম কোর্টে। তার মাঝেই ইডির এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বলে তোপ দেগেছে ঘাসফুল শিবির।

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির