ফের সুজিত বসুর পুত্র সমুদ্রকে ED-র তলব

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু (Sujit Bose) পুত্র সমুদ্র বসুকে (Samudra bose) ফের তলব করল ইডি (enforcement directorate)। আগামী সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। চলতি সপ্তাহের শুরুতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠআনো হয়েছে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সেদিন ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুজিত পুত্রকে। ইডির কথা মতো সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিলেন ইডির দফতরে (CGO Complex)। দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র, কন্যা, জামাইকে তলব করেছিল ইডি। সেইমতো হাজিরা দিয়েছিলেন সুজিত পুত্র। নির্দিষ্টি দিনে ব্যক্তিগত কারণে ইডির দপতরে পৌঁছতে পারেননি তিনি। কিন্তু তারপরে পৌঁছে গিয়েছিলেন ইডির দফতর। দীর্ঘক্ষণ ধরে সেখানে জিজ্ঞাসাবাদ চলে। গত সপ্তাহে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত কন্যা মোহিনী বসুও। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসুর জামাইয়ের পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। সেই সকল ব্যবসাতে এই পুর নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার হয়েছিল কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

সম্প্রতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই সময় সল্টলেক সেক্টর ওয়ানে সুজিত বসুর দফতরেও হানা দিয়েছিল ইডি। পাশাপাশি দমকলমন্ত্রীর একটি রেস্তরাঁতেও হানা দিয়েছে ইডি। গোলাহাটায় তাঁদের একটি ধাবায় চলেছে তল্লাশি। সেটি মন্ত্রী পুত্রের বলে জানা গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে মন্ত্রীর স্ত্রী, ছেলে, মেয়েকে তলব করা হয়েছে বলে খবর।

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?