মোবাইলে কতক্ষণ সময় কাটান কৃতী পড়ুয়ারা, জানতে চায় রাজ্য

কৃতী পরীক্ষার্থীদের প্রতি বছর সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে। এবারে তার জন্যই কৃতী পড়ুয়াদের (STUDENT) করতে হচ্ছে পোর্টালে নাম নথিভুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক- উচ্চমাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ কৃতীরা কতক্ষণ ধরে সময় কাটান মোবাইলে বা ফেসবুক- হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল সাইটে (SOCIAL MEDIA)? এবার তা জানতে চায় রাজ্য। এতদিন প্রতিবেশী ও আত্মীয়রা এই নিয়ে খোঁজ করতেন। তবে একই প্রশ্ন এবার রাজ্যের। এতে একটু অবাক হচ্ছেন সকলে। কোথায় জানতে চাওয়া হচ্ছে?

কৃতী পরীক্ষার্থীদের প্রতি বছর সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে। এবারে তার জন্যই কৃতী পড়ুয়াদের (STUDENT) করতে হচ্ছে পোর্টালে নাম নথিভুক্ত। ১ জুলাই থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। জানা গিয়েছে, তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে যেই সমস্ত কৃতীরা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছেন তাঁদের। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সের কৃতীদের দেওয়া হবে সংবর্ধনা। ওয়েবসাইট www.wbtopers.in

শিক্ষা দফতর (EDUCATION DEPARTMENT) সূত্রে খবর, পোর্টালে প্রশ্নের জায়গায় র‍য়েছে, নাম, ঠিকানা, কত সময় পড়তেন, ভবিষ্যতে কী হতে চান, কত সময় পড়তেন- এই সব। এর সঙ্গেই প্রশ্ন, কতক্ষণ মোবাইল- হোয়াটসঅ্যাপ- ফেসবুক ব্যবহার করতেন? উল্লেখ্য, জয়েন্টে প্রথম দশের তালিকায় রয়েছেন দশ জন। উচ্চমাধ্যমিকে প্রথম দশজনের তালিকায় র‍য়েছে ২৭২ জনের নাম। আর মাধ্যমিকে প্রথম দশের তালিকায় রয়েছেন ১১৪ জন। সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে হবে না কি ভার্চুয়াল, তা জানা যায়নি।

খেলার ছলে তুতো ভাইকে গুলি করে খুন, গ্রেফতার যুবক, চাঞ্চল্য বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন