মিড ডে মিলের মজুত করা চালে টিকটিকি-ইঁদুর কাণ্ডে এসআই-প্রধান শিক্ষক সাসপেন্ড

চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা জেলার স্কুলে মিড ডে মিলের (MID DAY MEAL) মজুত করা চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় সাব ইন্সপেক্টর অফ স্কুলস এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিল শিক্ষা দফতর। চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে। উল্লেখ্য, স্বপ্না এডুকেশন সুপারভাইজার।

গত বুধবার মালদার চাঁচলের শাউরগাছি বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের মজুত  করা চালে উদ্ধার হয়েছিল মরা টিকটিকি ও ইঁদুর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল সহ এলাকায়। প্রধান শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা।

ঘটনার তদন্তের জন্য বিডিওর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন মালদা’র জেলা শাসক নিতিন সিংহানিয়া। প্রাথমিক তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সাহা রায়, খরবা-২ সার্কেলের সাব-ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে সাসপেন্ড ও চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর। জেলা শিক্ষা দফতরকে এই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মালদার জেলাশাসক। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য শিক্ষা দফতর থেকে। 

এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছিল জেলা প্রশাসন, অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়