‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাচ্চাদের পাতে থাকছে ডিম। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আজ, বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমার দিন স্কুল শিক্ষা দফতর নিয়ে নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘মিড ডে মিলে ডিম থাকছে। ইসকন প্রোটিন যুক্ত খাবার দেবে পড়ুয়াদের। আর রাজ্য আলাদা করে ডিম দেবে।’

এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল, মিড ডে মিলে প্রোটিনযুক্ত ও উন্নতমানের খাবার দেওয়া হবে। সেই জন্য দায়িত্ব দেওয়া হয় ইসকন-কে। পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা পুরসভা এলাকাগুলির স্কুলে প্রথমে মিড ডে মিলে খাবার পরিবেশন করবে ইসকন। পরে গোটা রাজ্যেই মিড ডে মিল দেবে এই ধর্মীয় সংস্থা। এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও ইসকন খাবার পরিবেশন করলে পড়ুয়ারা নিরামিষ আহার পাবে। পর্যাপ্ত প্রোটিন আহার থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা। এমনটাই দাবি ছিল বিরোধী দলগুলির। সেই বিষয়কে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়। কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। তারপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, ইসকন প্রোটিনযুক্ত নিরামিষ খাবার দিলেও রাজ্য আলাদা করে ডিম দেবে মিড ডি মেলে। সেই কথাই এদিন নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু জানিয়েছেন, ‘মিড ডে মিল নিয়ে যে বৈষম্য ছিল, তা আমরা দূর করেছি। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিলে বরাদ্দ ছিল ১০ টাকা আর, প্রাথমিকে ছিল ৬টা ৭৮ পয়সা। আমরা প্রাইমারিতেও ১০ টাকা করে বরাদ্দ করেছি। ১ অগস্ট থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর করা হবে।’

আরও পডুন: ‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

শিক্ষা দফতরের বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিগত সরকারের আমলে রাজ্যের স্কুলে শিক্ষার মান কমেছে। নতুন সরকারের আমলে কেন্দ্র-রাজ্য যৌথভাবে শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী। আমরা উচ্চশিক্ষা বিভাগ আলাদা করেছি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নই আমাদের লক্ষ্য। রাজ্যে শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন, ছাত্রছাত্রীদের স্কুলমুখি করা এবং প্রতিযোগিতার যুগে বেসরকারি শিক্ষাব্যবস্থার সমতুল্য করতে না পারলে অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন। তাই সরকারি স্কুলগুলিকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এরাজ্যে শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার মতো সুপ্ত চক্রান্ত হয়েছে তৃণমূল সরকারের আমলে। জয়েন্ট এন্ট্রান্সের পর বহু ছাত্রছাত্রীরা বাইরে চলে যায়। মেধার ভিত্তিতে দ্রুত ভর্তি ব্যবস্থা চালু করায় উচ্চমাধ্যমিকের পরে ভর্তির সংখ্যা বেড়েছে। মাধ্যমিকের পরেও ভর্তির সংখ্যা বেড়েছে। বিজেপি সরকারের আমলে ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করতে পারলে কর্মসংস্থানও বাড়বে।’

‘অভিষেক-করিশ্মার সম্পর্কের বিপক্ষে ছিলেন ববিতা’, বিস্ফোরক পরিচালক সুনীল দর্শন

বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী