বন্ধুর জন্মদিন পালনে স্কুলে মদের ফোয়ারা! টলতে টলতে ক্লাসরুমের বাইরে ১০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্কুলে বন্ধুর জন্মদিন। সহপাঠীদের সেই জন্মদিন পালন করার ধরন দেখে আতঙ্কিত সকলেই। ক্লাসরুমের মধ্যেই ছুটল মদের ফোয়ারা। শুধু তাই নয়, ক্লাসের মধ্যে মদ্যপান করে টলতে শুরু করেছে অষ্টম শ্রেণির একদল পড়ুয়া। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষি থাকল নন্দীগ্রামের এক স্কুল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

জানা গিয়েছে, নন্দীগ্রাম-২ব্লকের টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এই ঘটনা ঘটিয়েছে। গত ২৫ আগস্ট ক্লাসরুমের মধ্যে মদ্যপানের আসর বসিয়েছিল মোট ১০জন পড়ুয়া। তাদের মধ্যে ছাত্র ও ছাত্রী উভয়ই রয়েছে। বিষয়টি জানতে পেরে কঠোর ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ৮ জনের অভিভাবকদের ডেকে তাদের এখন স্কুলে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধানশিক্ষক প্রেমেন্দুবিকাশ প্রামাণিক। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানোর পাশাপাশি টাকাপুরা বাজার কমিটির কাছে লিখিত অভিযোগ জমা করেছেন। পড়ুয়াদের কাছে মদ বিক্রি করার জন্য মদ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জন পড়ুয়া স্কুলে আসতচে পারবে না। কিন্তু পরীক্ষা দিতে পারবে।

সূত্রের খবর, ওই পড়ুয়াদের কাছে মদ বিক্রি করেছিল যে, তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠের এক ছাত্র ইউনিফর্ম পরা অবস্থায় ওই দোকান থেকে মদ কিনেছে বলে অভিযোগ। মদ কিনে সেই বোতল স্কুলের ব্যাগে নিয়ে যায় ক্লাসরুমে। বন্ধুর জন্মদিন থাকায় ক্লাসরুমের মধ্যেই ওঠে মদের ফোয়ারা। সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের কাছেও। ২৭ আগস্ট দশ পড়ুয়ার অভিভাবককে তলব করে কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে