ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর মান্যতা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলা জুড়ে চলছে এসআইআর পর্ব। যা নিয়ে মানুষজনকে চরম হেনস্থা এবং হয়রানির সম্মুখীন হতে হয়েছে। বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আতঙ্কে এবং চাপে মারা গিয়েছেন। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সওয়াল করেছিলেন। সেখানে ডোমিসাইল সার্টিফিকেট কেন মান্যতা দেওয়া হচ্ছে না?‌ তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এবার সেই ডোমিসাইল সার্টিফিকেটকেই মান্যতা দিল জাতীয় নির্বাচন কমিশন। আর তার ফলে শুনানির শেষ দিনে নৈতিক জয় দেখছে তৃণমূল।

এদিকে আজ, শনিবার রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে শুনানির দিন বাড়ানোর জন্য প্রস্তাব যায়। সেই প্রস্তাবে এখনও কোনও সাড়া না দিলেও ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলে নয়াদিল্লি থেকে জানিয়ে দেওয়া হল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। তাও শুনানির শেষ দিনে এই কথা জানানো হয়েছে। আসলে এখনও লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি রয়ে গিয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে তো?‌ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বাড়তে পারে শুনানির দিন। তার মধ্যেই ডোমিসাইল সাটিফিকেটকে মান্যতা দিতে বাধ্য হল নির্বাচন কমিশন।

অন্যদিকে এসআইআর নিয়ে এখন চাপে পড়ে গিয়েছে নির্বাচন কমিশন। তার ফলে প্রথমে যা মেনে নেওয়া হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছিল সেটাকেই পরে মান্যতা দিতে হয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও রথমে মান্যতা পায়নি। পরে তা মান্যতা দিতে হয়েছে। আবার ডোমিসাইল সার্চিফিকেটের ক্ষেত্রেও তাই হল। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওই চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। এই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।

এছাড়া পশ্চিমবঙ্গে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা এবং তার পরবর্তী সংশোধনী অনুযায়ী। ওই নিয়ম মেনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা জারি করা শংসাপত্রই শুধু গ্রহণযোগ্য হবে। ৭ তারিখ পর্যন্ত শুনানি পর্বের সময়সীমা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়ায় শেষ সময়ও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সোমবার আবার সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তার আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই