মমতা সরব হতেই ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হল শুভেন্দু ‘ঘনিষ্ঠ’কে!

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই নিজেদের থুতু নিজেরাই গিললেন জ্ঞানেশ কুমাররা। ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত নন্দীগ্রামের বিতর্কিত বিডিও সুরজি‍ৎ কুমার রায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় নতুন করে কাউকে নিয়োগ করা হয়নি। তবে রাজ্যের মুখ্যসচিব দুষ্ম্যন্ত নারিয়ালাকে চিঠি পাঠিয়ে তিন আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের এমন নির্দেশকে বড় জয় হিসাবেই দেখছেন তৃণমূল নেতৃত্ব। তবে এ বিষয়ে মুখ খোলেননি বিরোধী দলনেতা। 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে ফের মুখোমুখি লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাঁচ বছর আগে বিধানসভা ভোটেও নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুজনে। সেবার সামান্য ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দু। যদিও তাঁর ওই জয় নিয়ে বিতর্ক রয়েছে। ত‍ৎকালীন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত স্মিতা পাণ্ডের ‘রহস্যময়’ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল নেতৃত্ব। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। পাঁচ বছর হয়ে গেলেও ওই মামলার নিষ্পত্তি হয়নি। 

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম খ্যাত স্মিতা পাণ্ডেকে ফের গুরুদায়িত্ব সঁপেছে নির্বাচন কমিশন। অবাঙালি ওই মহিলা আমলাকে উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের পদে বসিয়েছেন জ্ঞানেশ কুমার। পাশাপাশি গত ২৩ মার্চ আচমকাই এক সিদ্ধান্তে রাজ্যের ৭৩ বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদল করেছিল নির্বাচন কমিশন। ওই রদবদলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মুখ্যমন্ত্রীর কেন্দ্র হিসাবে পরিচিত ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজি‍ৎ রায়কে দায়িত্ব দেওয়া। নন্দীগ্রাম-২ এর বিডিও হিসাবে তার বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, সুরজি‍ৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ইয়েসম্যান’ বা ‘ভাবশিষ্য’। 

গত মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রাম-২ এর প্রাক্তন বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হন তৃণমূলনেত্রী মমতা। কমিশনকে নিশানা করে তিনি বলেন, ‘কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির ভোটের প্রতীক! ইসি তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। ৭৩ জন রিটার্নিং অফিসার বদল হয়েছেন। ব্যাকডোর থেকে খেলছেন কেন?’ মমতার নিশানার পরে তৃণমূলের তরফে শুভেন্দু ঘনিষ্ঠ সুরজি‍ৎ রায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিল্লির নির্বাচন সদনে চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেস। 

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের