ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কড়া নির্বাচন কমিশন, ভোটার তালিকায় বড়সড় ছাঁটাই!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় শিয়রে বিধানসভা নির্বাচন। এই আবহে এসআইআরের শুনানিতে ডাক পড়লে, নথি নিয়ে হাজির হতে হয়েছে ভোটারদের। সেখানে গিয়ে হয়রানি এবং হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। এই আবহে কলকাতা পুরসভা থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, এই সার্টিফিকেট শুধুমাত্র এসআইআর সংক্রান্ত বিষয়ের জন্যই বৈধ। এটা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, এরকম কিছু সার্টিফিকেটে লেখা নেই। এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।

এদিকে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র জমা দিয়ে যাঁরা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন, তাঁদের একাংশই এখন নির্বাচন কমিশনের স্ক্যানারে। সূত্রের খবর, জমা পড়া ডোমিসাইল সার্টিফিকেটের প্রায় ৯০ শতাংশই নিয়ম মেনে তৈরি করা হয়নি বলে অভিযোগ। এখনও পর্যন্ত যতজন ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন তার ৯০% এই সার্টিফিকেটের অধিকারী নয়। সুতরাং ওই আবেদনকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পাশাপাশি যে অফিসাররা এই সার্টিফিকেট ইস্যু করেছেন, তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। কোনও ব্যক্তি নির্দিষ্ট কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্র হল ডোমিসাইল সার্টিফিকেট। পুরসভা থেকে দেওয়া নির্দিষ্ট ফর্ম পূরণ করে নথি–সহ তা জমা দিতে হয়। পুলিশ ভেরিফিকশনের পর ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে রাজ্য সরকার।

অন্যদিকে শহরের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয় কলকাতা পুরসভা থেকে। এরপরই নির্বাচন কমিশন শনিবার স্পষ্ট করেছে, ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। তবে এখনও পর্যন্ত যতজন ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন তার ৯০% এই ডোমিসাইল সার্টিফিকেটের অধিকারী নয়। অভিযোগ, অনেক ক্ষেত্রেই এই উচ্চপদস্থ আধিকারিকদের বদলে অন্য স্তর থেকে শংসাপত্র সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী অবৈধ।

এছাড়া নির্বাচন কমিশন সূত্রে খবর, যথাযথ যাচাই না করে বা এক্তিয়ার বহির্ভূতভাবে যাঁরা এই সার্টিফিকেট ইস্যু করেছেন, সেইসব অফিসারদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়মের তোয়াক্কা না করে সার্টিফিকেট বিলি করার অপরাধে তাঁদের ওপর নেমে আসতে পারে ‘‌শাস্তির খাঁড়া’‌। ফলে কমিশনের গাইডলাইন অনুযায়ী এই তথ্য গ্রাহ্য হবে না এবং তাঁদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে এমনটাই খবর। আর যে আধিকারিকরা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছেন নির্বাচন কমিশনের স্ক্যানারে এবার তাঁরা চলে এলেন বলে মনে করা হচ্ছে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই