দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর খসড়া তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে। বহু জায়গায় জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। কোথাও আবার ভোটারের অজ্ঞাতেই ছেলে হিসাবে সাত জনের নাম উঠেছে। সবমিলিয়ে এক্কেবারে ল্যাজেগোবরে অবস্থা জাতীয় নির্বাচন কমিশনের। যদিও ওই সব কেলোর কীর্তি নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছেন নির্বাচন কমিশনের বাংলার দূত তথা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। উল্টে ওই ঘটনার দায় বুথ লেভেল অফিসারদের কাঁধে চাপিয়ে তাদের শোকজ করে মুখ রক্ষার চেষ্টায় মেতেছেন মনোজ ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক তথা বিতর্কিত আমলা সুব্রত গুপ্ত। বুথ লেভেল অফিসারদের পরে দুজনের রোষানলে পড়েছেন রাজ্যের এক ভোটারও। দু’টি পৃথক জায়গা থেকে পৃথক এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দায়ে তাঁকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটারকে জবাব দিতে বলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ভোটার উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং উত্তর কলকাতার শ্যামপুকুর— দুই বিধানসভা কেন্দ্রেই নির্বাচক হিসাবে নাম তুলেছেন। দুই জায়গাতে তাঁর নামে এনুমারেশন ফর্ম গিয়েছিল। তিনি দু’টি ফর্ম পূরণ করে নির্দিষ্ট বিএলও-র কাছে জমা দিয়েছেন। একটি ফর্মে নিজে সই করেছেন। কিন্তু অন্য ফর্মে তাঁর পরিবর্তে সই রয়েছে অন্য এক জনের। এই কারণেই তাঁর জবাব চাওয়া হয়েছে। নিয়মানুযায়ী, যাঁদের নাম ভোটার হিসাবে একাধিক কেন্দ্রে রয়েছে, তাঁদের একাধিক এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। তবে তিনি যেখানকার ভোটার থাকতে চান, সেখানকার একটি ফর্মই তাঁর পূরণ করার কথা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ইচ্ছাকৃত ভাবে দুই জায়গার ফর্ম পূরণ করেছেন, না কি অনিচ্ছাকৃত ভুল হয়েছে, কমিশন তা জানতে চায়। যদি ইচ্ছাকৃত ভাবে দু’টি ফর্ম পূরণের প্রমাণ পায় কমিশন, তবে ওই ভোটারের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

গত ৪ ডিসেম্বর থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হয়েছিল। ১১ ডিসেম্বর ওই প্রক্রিয়া শেষ হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে নাম রয়েছে কি না, এপিক নম্বর দিয়ে নিজেরাই দেখে নিতে পারছেন ভোটারেরা। পশ্চিমবঙ্গে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ অনুপস্থিত বা নিখোঁজ।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির