বাংলা–সহ ৫ রাজ্যে উঠে গেল নির্বাচনী আচরণবিধি, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদলের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। তাতে বাদ যাচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দুই দলের নেতা–কর্মীরা আক্রান্ত হচ্ছে নানা জায়গায়। আগামী ৯ মে বিজেপির জেতা বিধায়কদের শপথ নেওয়ার পালা। এবার প্রায় এক মাসেরও বেশি সময়ের ভোট পর্ব শেষে পশ্চিমবঙ্গ–সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রত্যাহার করা হল আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। বুধবারই লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে ২৯৩ আসনে জয়ীদের তালিকা অর্থাৎ গেজেট দিয়ে এসেছেন মুখ্য নির্বাচনী আধিকারক মনোজ আগরওয়াল। আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। জয়ী–পরাজিতদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। নতুন সরকার এখন শপথ নেওয়ার পালা। সেখানে এখন আর আদর্শ আচরণবিধি রাখার কোনও প্রয়োজন নেই। আর তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং নানা রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ, ৭ মে থেকেই এই আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন সদন থেকে আন্ডার সেক্রেটারি প্রফুল্ল অবস্থির স্বাক্ষর করা ওই চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে যে নিয়ম চালু হয়েছিল সেটা আজ থেকে তার কার্যকারিতা শেষ হয়ে গেল।

অন্যদিকে গোটা বাংলা থেকেই কি আদর্শ আচরণবিধি উঠে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্টভাষায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আচরণবিধি সার্বিকভাবে উঠলেও দক্ষিণ ২৪ পরগনার ১৪৪–ফলতা বিধানসভা কেন্দ্রে এখনই নিয়ম শিথিল করা হচ্ছে না। সেখানে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর তাই ওই নির্দিষ্ট এলাকায় আদর্শ আচরণবিধি বহাল থাকবে। বাকি বাংলা থেকে তুলে নেওয়া হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি থেকেও উঠে যাচ্ছে এমসিসি। গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার যেসব আসনে উপনির্বাচন ছিল সেখান থেকেও আচরণবিধি তুলে নেওয়া হচ্ছে বলে স্পষ্ট করা হয়েছে।

এছাড়া নির্বাচনের আদর্শ আচরণবিধি তুলে নেওয়ার অর্থ—সরকার এখন থেকে নতুন কোনও জনকল্যাণমূলক প্রকল্প বা উন্নয়নমূলক কাজের ঘোষণা করতে পারবে। প্রশাসনিক রদবদল বা বদলি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, তাও আর থাকছে না। সাধারণ মানুষের জন্য প্রশাসনিক কাজে যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা এবার কাটবে। নির্বাচন কমিশনের ওই চিঠি ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং সংশ্লিষ্ট সব রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলতা বাদ দিলে আজ থেকেই রাজ্যে আবার পুরোদমে চালু হচ্ছে স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই