সিংহের দুর্গ বারাসতে অস্তিত্বহীন বামেরা, জোর টক্কর তৃণমূল-বিজেপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। আগামী ২৯ এপ্রিল যে সমস্ত আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে অন্যতম হল বারাসত। উত্তর ২৪ পরগনার জেলা সদর শহর হিসাবে পরিচিত বারাসতে এবার তিন বারের বিধায়ক চিরঞ্জি‍ৎ চক্রবর্তীকে সরিয়ে দলের পোড়খাওয়া নেতা সব্যসাচী দত্তকে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই শহুরে ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছেন। তবে গ্রামীণ ও সংখ্যালঘু ভোটারদের কাছে এখনও আস্থার প্রতীক তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে এবারেও ভোটযুদ্ধে বাজিমাত করতে পারে ঘাআসফুল শিবির। 

১৯৫১ সালে প্রথমবার বারাসত বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছিল। একসময় ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল বারাসত। তারা মোট নয়বার এই আসন জিতেছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস চারবার করে জয় পেয়েছে। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস টানা তিনবার এই আসন ধরে রেখেছে। তৃণমূলের দীপক চক্রবর্তী (অভিনেতা চিরঞ্জি‍ৎ) ২০১১, ২০১৬ ও ২০২১ সালে জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন।২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে। সেই নির্বাচনে দীপক চক্রবর্তী বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়কে ২৩,৭৮৩ ভোটে পরাজিত করেছিলেন। যদিও লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ক্রমশ কমছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনে জব্বর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

বারাসত মূলত একটি শহুরে কেন্দ্র, যেখানে প্রায় ৯০ শতাংশ ভোটার শহরাঞ্চলে বাস করেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সড়ক এবং রেল সংযোগের কারণে এটি উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ শহর।২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের শক্ত অবস্থান বজায় থাকবে নাকি বিজেপি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে—এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল

        নাম                                       দল                            ভোট সংখ্যা

চিরঞ্জিত চক্রবর্তী                   তৃণমূল কংগ্রেস                      ১০৪৪৩১

শঙ্কর চট্টোপাধ্যায়                        বিজেপি                             ৮০৬৪৮

সঞ্জীব চট্টোপাধ্যায়           অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক          ৩৪১৭১

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার