এই মুহূর্তে

বারুইপুর পূর্ব: তৃণমূল কংগ্রেসের দুর্গ পতনের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকা নিয়ে গঠিত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই শাসক তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর গঠিত এই আসন শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত টানা তিনটি নির্বাচনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তিন বারই ৪৮ শতাংশের বেশি ভোট পড়েছে তৃমূলের বাক্সে। ২০১১ ও ২০১৬ সালে নির্মল মণ্ডল বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ২০২১ সালে কোভিডে নির্মল মণ্ডলের প্রয়াণের পর দল বিভাস সর্দারকে প্রার্থী করে এবং তিনিও বিজেপি প্রার্থীকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে আসন ধরে রাখেন। গত দেড় দশকে সিপিএমকে সরিয়ে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে সিপিএম। 

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রটি মূলত কৃষিনির্ভর অর্থনীতির উপরে ভিত্তি করে দাঁড়িয়ে। ছোট ব্যবসা এবং কলকাতামুখী কর্মসংস্থান এই অঞ্চলের বৈশিষ্ট্য। রেল ও সড়ক যোগাযোগ ভাল হওয়ায় শহরের সঙ্গে সংযোগ এখানকার বাসিন্দাদের কর্মসংস্থানের লক্ষ্যে কলকাতামুখী করে চলেছে। 

২০২৬-এর খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এখানে মোট ভোটার প্রায় ২ লক্ষ ৭২ হাজার। তফসিলি জাতির ভোটার প্রায় ৪৬ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ৩২ শতাংশ। আর এই দুই জনগোষ্ঠীই ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রায় ৯১ শতাংশ ভোটার গ্রামীণ এলাকায় বাস করেন। ভোটদানের হার বরাবরই ৮০ শতাংশের বেশি। 

বিধানসভা ভোটের পাশাপাশি লোকসভা ভোটেও এই আসনে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ ও ২০২৪—দু’বারই তৃণমূলের লিড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাম এবং কংগ্রেস ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। অপ্রত্যাশিত কোনও ঘটনা না ঘটলে ২০২৬ সালেও ঘাসফুলের আধিপত্য বজায় থাকার সম্ভাবনা বেশি।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ফলাফল

নাম                                                  দল                                       ভোট সংখ্যা

বিভাস সরদার (ভোবো)               তৃণমূল কংগ্রেস                            ১,২৩,২৪৩

চন্দন মণ্ডল                                    বিজেপি                                         ৭৩,৬০২

স্বপন নস্কর                                   সিপিআই(এম)                                ২১,৪৬৭

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট ঘোষণার পরেই পাল্টে যাচ্ছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ও ইন্টারভিউ সূচি

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ