লাটাগুড়িতে রিসর্টে হঠাৎ হাজির গজরাজ! তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : লাটাগুড়ির রিসর্টে হাতির হানা নতুন কথা নয়। প্রায়ই শোনা যায় লাটাগুড়ির রিসর্টে হানা দেয় হাতির দল। পর্যটকরা রোমাঞ্চ অনুভব করলেও ঝুঁকি থেকে যায়। বৃহস্পতিবার রাতে লাটাগুড়ির বন উন্নয়ন নিগমের আওতাধীন রিসর্টের ভিতরে প্রবেশ করেছিল একটি হাতি। তবে বড় ক্ষয়ক্ষতি কিছু করেনি। রিসর্ট ঘুরে নিজেই ফিরে গিয়েছে নিজের ঘরে। 

রাত ৩টে নাগাদ আচমকাই মরমর আওয়াজ। রিসর্ট রক্ষীরা সজাগ হয়ে ওঠেন। তাঁরা বুঝতে পারেন রিসর্টে এসেছে গজরাজ। পর্যটকদের সাবধান করা হয়। ক্ষীন আলোয় দেখা যায় রিসর্টের চত্বরে শুঁড় দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি। পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রিসর্টটি জলপাইগুড়ির লাটাগুড়ি নেওড়া মোড়ে অবস্থিত। তবে হাতির হানার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। পরে ধীরে ধীরে হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে।

জানা গিয়েছে, রিসোর্টটি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়িতে। রাতের অন্ধকারে চোখের সামনে হাতি দেখতে পেয়ে যেমন সামান্য আতঙ্ক ছড়িয়েছিল, তেমন খুশিও হয়েছেন পর্যটকরা। চোখের সামনে এইভাবে হাতি দেখতে পাওয়াকে অনেকেই ভাগ্য বলে মনে করেন। কিছুক্ষণ রিসর্টের মধ্যে ঘোরাফেরা করার পর ফের জঙ্গলে চলে যায়। হাতি জঙ্গলে ফিরে যাওয়ার পরে রিসর্ট মালিক ও পর্যটকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেক সময় খাদ্যের খোঁজে রিসর্ট ও লজে হানা দেয় বন্য জন্তুরা। জঙ্গলে খাদ্যের অভাবের কারণেই এই ধরনের ঘটনা বলে অনেকসময় মনে করা হয়। লাটাগুড়িতে এর আগেও রিসর্টে হানা দিয়েছে হাতি। তবে এবার শুধু ধুরেি চলে গিয়েছে সে।

 

 

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের উপরে জোর, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে