মাছ-মাংস-সবজির চড়া দাম, পুরুলিয়ায় হানা এনফোর্সমেন্ট  আধিকারিকদের

অভিযোগ ছিল মাছ, মাংস ও সবজির দাম বেশি নিচ্ছে কিছু ব্যবসায়ী। আর সেই অভিযোগ পেয়ে এবার বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় আনাজ ও মাছ মাংসের দামে হাত পুড়ছে আমজনতার। অভিযোগ ছিল মাছ, মাংস ও সবজির দাম বেশি নিচ্ছে কিছু ব্যবসায়ী। আর সেই অভিযোগ পেয়ে এবার পুরুলিয়ার বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

শুক্রবার পুরুলিয়া শহরের বড়হাটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হানা দেন। আড়তদাররা কালোবাজারি করছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়৷ বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ক্রমাগত পেট্রল ডিজেলের দাম বাড়ার কারণে আনাজের দাম বাড়ছে। একইসঙ্গে স্থানীয় ফড়েদের জন্য দাম বেড়ে যাচ্ছে বলে জানান তারা। ব্যবসায়ীদের দাবি, যে কোনও সবজি অনেক হাত ঘুরে আসছে বলেই দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে ক্রেতারা জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযানে এলে দাম কিছুটা কমে। তাঁরা চলে গেলে ফের দাম বেড়ে যায়।

এদিন অভিযানে যাওয়া এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা জানিয়েছেন, বাজারে মাছ মাংস ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত যাতে সবজি, ফল, মাছ ও মাংসের দাম বাড়াতে না পারে, সেই বিষয়গুলি দেখার জন্যই এই অভিযান চালানো হয়। ইবির আধিকারিকদের কাছে পেয়ে অনেকেই অভিযোগ জানান তাঁদের কাছে। বাজারে আসা ক্রেতারা জানান, বেশ কিছু জিনিস কিনতে গেলে তাঁদের থেকে অন্যায়ভাবে বেশি দাম নেওয়া হচ্ছে। যদিও ক্রেতাদের এই অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। সঠিক দামেই সবজি, ফল, মাছ ও মাংস বিক্রি করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দলের এক আধিকারিক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, বাজারে কয়েকটি ক্ষেত্রে দাম নিয়ে আমাদের মধ্যেও সন্দেহ রয়েছে। প্রকৃত কালোবাজারিদের ধরার জন্য আমরা গোপনে অভিযান চালাব। আজ সবাইকে সতর্ক করা হল। একইসঙ্গে কালোবাজারি না কমলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক