সরকারি স্কুলে সাপের তাণ্ডব, আতঙ্কে গাছের তলায় চলছে ক্লাস, বন্ধ মিড ডে মিল

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: সরকারি স্কুলে সাপের তাণ্ডব। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ। আতঙ্কে বন্ধের মুখে স্কুল, দাবি প্রধান শিক্ষিকার। ইংলিশ বাজার পৌরসভার(Englishbazar Municipality) ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের ভেতর অবস্থিত রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়(Rental Housing Estate Primary School)। এই বিদ্যালয়ের ক্লাস রুমে এখন রাসেল, ভাইপার থেকে শুরু করে গোখরোর মত বিষধর সাপেদের আঁতুড় ঘর। আর এই সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। এরই মধ্যে বুধবার সকালে আবারো এই বিদ্যালয়ের ক্লাস রুম থেকে উদ্ধার হল বিশাল আকৃতির পাঁচ ফিটের একটি চন্দ্রবোড়া।

অভিযোগ এই বিদ্যালয় থেকে সাপ উদ্ধারের ঘটনা এই প্রথম নয়, এর আগেও বহুবার উদ্ধার হয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমের ভেতর বড় বড় সাপের গর্ত। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষিকা থেকে পড়ুয়ারা। বন্ধ হয়ে রয়েছে মিড ডে মিল(Mid Day Meal)। এদিকে কোন কোন দিন হাতে গোনা এক দুজন পড়ুয়া আসলে বিদ্যালয়ের বাইরেই গাছের নিচে চলে পড়াশোনা। তবে সাপের আতঙ্কে বেশিরভাগ দিনই বন্ধ থাকে বিদ্যালয়। সময় মত প্রধান শিক্ষিকা আসেন ঠিকই।

কিন্তু পড়ুয়ারা না আসায় বসে থেকে তিনি ফিরে যান। বিদ্যালয়ের এই সমস্যার কথা স্বীকার করেছেন ডি আই মলয় মন্ডল।এদিকে শুধু যে বিদ্যালয়ে ক্লাসরুমে সাপের আতঙ্ক তাই নয় সরকারি আবাসনের একাধিক কোয়ার্টার ও সাপের আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন সরকারি আবাসনের আবাসিকরাও। সাপের আতঙ্ক সঙ্গে নিয়ে তাদের বসবাস করতে হচ্ছে প্রতিনিয়ত।জেলার শিক্ষা দফতর ওই প্রাথমিক বিদ্যালয় সাপ তাড়াতে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। অপরদিকে সরকারি আবাসনে সাপের হাত থেকে আবাসিকদের বাঁচাতে বন দফতর পরবর্তী পদক্ষেপ কত তাড়াতাড়ি নেয় সেই অপেক্ষায় রয়েছেন সকলে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ