মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, আজ নজরে কোন কেন্দ্রগুলি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানিগঞ্জের খান্দরায় মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে উঠেছে। শুক্রবার সকালে রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু, রানিগঞ্জ শহর তৃণমূল সভাপতি জ্যোতি সিং সহ দলের নেতাকর্মীরা সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন।

শুক্রবার বিকেলেই দুর্গাপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী ব্যবসায়ী কবি দত্তর হোটেলেই রাত কাটান তিনি। এর আগে বৃহস্পতিবার পাশের পাণ্ডবেশ্বর বিধানসভায় সভা করে শিল্পাঞ্চলের কর্মীদের উজ্জীবিত করে গিয়েছেন তৃণমূল নেত্রী। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেছেন, এ বার জেলার ন’টি আসনই তৃণমূল কংগ্রেস জিতবে। রানিগঞ্জ আসন তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সালে প্রথমবার এই আসন জিতলেও ২০১৬ সালে তা সিপিএমের দখলে যায়। ২০২১ সালে তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে আসন পুনরুদ্ধার করে তৃণমূল। এ বার আসানসোেল দক্ষিণে অগ্নিমিত্রা পলকে টক্কর দিতে তাপস বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রার্থী করা হয়েছে। রানিগঞ্জে নতুন মুখ হিসেবে অণ্ডাল ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলের উপর ভরসা রেখেছে দল।

এদিকে রামনবমীকে ঘিরে অস্ত্র মিছিলের ঘটনায় রাজনৈতিক উত্তাপও বেড়েছে শিল্পাঞ্চলে। ফলে শনিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বার্তা দেন, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। পাশাপাশি রানিগঞ্জ পুনর্বাসন প্রকল্পে প্রায় ৩০ হাজার মানুষের ভবিষ্যৎ নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। এছাড়াও এদিন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হাজারী বাউরী-এর সমর্থনে এবং কাশীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীসৌমেন বেলথরিয়া-এর সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন