পরীক্ষা দিতে যাওয়ার পথেই সব শেষ, পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

এদিন বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন দুই পরীক্ষার্থী। তখনই মাঝ পথে তাঁদের বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি পিকআপ গাড়ি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দুই পরীক্ষার্থীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েই মর্মান্তিকভাবে মৃত্যু হল মালদার দুই পরীক্ষার্থীর। জানা গিয়েছে, এদিন বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন দুই পরীক্ষার্থী। তখনই মাঝ পথে তাঁদের বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি পিকআপ গাড়ি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় দুই পরীক্ষার্থীর। বুধবার (১০ সেপ্টেম্বর) এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার রতুয়া থানার সামসী মতিগঞ্জ সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক এবং অপরজনের নাম মহম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায়। তাঁরা সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা দিতেই রতুয়া হাইস্কুলের দিকে রওনা হয়েছিলেন তাঁরা। কারণ সেই স্কুলেই তাদের সিট পড়েছে। তাই দুই বন্ধু মিলে বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কিন্তু দুজনের কারোরই আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো হল না। মাঝপথেই পিকআপ ভ্যানের ধাক্কায় তাদের মৃত্যু হল।জানা গিয়েছে, সামসীর মতিগঞ্জ পেরিয়েই তারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন।

রতুয়ার দিক থেকে আসা এক পিক্যাপ গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই যুবক। ঘটনাস্থলেই তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে। মৃতদের পরিবারবর্গ স্বাভাবিকভাবেই তরতাজা দুই তরুণের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এই দুর্ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে রতুয়া-সামসী রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর