দিল্লির ছায়া দেখা গেল বারুইপুরে, প্রাক্তন সেনাকর্মীর দেহ উদ্ধার পুকুর থেকে

প্রাক্তন সেনাকর্মীর টুকরো দেহ উদ্ধার হল পুকুর থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি কাণ্ডের যেন ছায়া দেখা গেল বারুইপুরে। প্রাক্তন সেনাকর্মীর টুকরো দেহ (DEAD BODY) উদ্ধার হল পুকুর থেকে। একটি প্লাস্টিকে মুখ বন্ধ অবস্থায় উদ্ধার হয়েছে দেহাংশ। দেহের বাকি অংশের খোঁজ মেলেনি। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের পরিবার সূত্রে খবর, মৃত ছিলেন প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁর নাম উজ্জ্বল চক্রবর্তী। বারুইপুরেই থাকতেন তিনি। কাজ করতেন নিরাপত্তারক্ষীর। গত ১৪ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজি করেও কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বারুইপুর-মল্লিকপুর রোড সংলগ্ন ডিহি এলাকায় অবস্থিত একটি পুকুর থেকে ওই কর্মীর দেহাংশ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করা হয়েছে ভয়াবহ অবস্থায়। মৃতের মুখ বাঁধা ছিল প্লাস্টিকে। ছিল না দেহের নিম্নাংশ এবং দু’টি হাত। কে, কেন এমন নৃশংস খুন করেছে- সেই তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত, তা জানার। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার এক পরিবারের সঙ্গে বচসা হয়েছিল উজ্জ্বল বাবুর।

স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১