একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার করা হলো চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে।  চুঁচুড়া থানার পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। 

জানা গিয়েছে, তোলাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে অসিত মজুমদারকে গত ৩১ মে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা, তোলাবাজি, শ্লীলতাহানীর অভিযোগে ১৯ দিন পর জামিনে জেল থেকে মুক্তি পান হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদার। তারপর ফের আবার গ্রেফতার করা হল তাঁকে।

আরও পড়ুন: ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

জানা গিয়েছে মঙ্গলবার সকালে একুশে জুলাই কালীঘাট তৃণমূলের মঞ্চে আসার জন্য তৈরি হচ্ছিলেন অসিত। সেই সময়ে  তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়। তোলবাজির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। থানায় নিয়ে আসার সময় গ্রেফতারি প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, “সব আমার ভাগ্যের দোষ।”  উল্লেখ্য, উল্লেখ্য, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও দলের কর্মীরা  প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করেছিলেন । সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসিত। সেই সময়ে পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই  ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তার পরেই অসিত মজুমদার-সহ ১০ জনকে  গ্রেফতার করা হয়েছিল।  

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে