ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাঙড়ে ফের আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী। রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

 জানা গিয়েছে, সোমবার রাতে ভাঙড়ের পোলেরহাট এলাকায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছিল। অভিযোগ, কর্তব্যরত এক পুলিশ কর্মী ওই সামগ্রী রাস্তায় না রাখতে নির্দেশ দেন। সেই নির্দেশের পরই কয়েকজন ব্যক্তি তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই পুলিশ কর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে মারধরের পাশাপাশি তাঁর উর্দিও ছিঁড়ে দেওয়া হয়। খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি শুরু হয়েছে।  ভাঙড়ে এর আগেও একাধিকবার পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছরের জুন মাসেও অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে কলকাতা পুলিশের এক কর্মীর উপর হামলার অভিযোগ সামনে আসে। সেই ঘটনাতেও পুলিশ কর্মীকে ঘিরে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

বারবার ভাঙড়ে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্য সরকার আগেই জানিয়েছে, পুলিশের উপর হামলার ঘটনায় কোনওরকম রেয়াত করা হবে না এবং আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম