‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

ঐতিহ্যবাহী বুড়িমা জগদ্ধাত্রী পুজো কমিটির কর্মকর্তা তথা অন্যতম মূল উদ্যোক্তা গৌতম ঘোষ ওরফে ‘গোতে’-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন স্থানীয় বাসিন্দা রাজু রক্ষিত।

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ঐতিহ্যবাহী বুড়িমা জগদ্ধাত্রী পুজো কমিটির কর্মকর্তা তথা অন্যতম মূল উদ্যোক্তা গৌতম ঘোষ ওরফে ‘গোতে’-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা রাজু রক্ষিত। এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গৌতম ঘোষকে। তাঁর বিরুদ্ধে এলাকাজুড়ে তোলাবাজি, মারধর, প্রাণনাশের হুমকি ও বুড়িমার বিপুল অলঙ্কার ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ, তৎকালীন শাসকদলের রাজনৈতিক প্রভাব এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে গৌতম ঘোষ দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ও সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তার করেছেন তিনি। চলেছে তাঁর দাদাগিরি। স্থানীয় মানুষদের ঘরবাড়ি পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করেছেন, জোরপূর্বক তোলা আদায় করার করেছেন। শুধু তা-ই নয়, কৃষ্ণনগর তথা সমগ্র রাজ্য ও দেশের অন্যতম আবেগ ‘বুড়িমা’ পুজোর অলঙ্কার ও টাকা-পয়সা তছরুপের মতো জালিয়াতির ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে। অভিযোগকারী রাজু রক্ষিতের কথায়, গৌতম ঘোষের এই অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করাতে তাঁকে ও তাঁর সহযোগীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

বিভিন্ন দুষ্কৃতীদের কাজে লাগিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছেন। কৃষ্ণনগরের আবেগের কেন্দ্রবিন্দু বুড়িমা পুজোর দায়িত্বে থাকা একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এমন জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র নদিয়া জেলায়। অভিযোগকারী কোতোয়ালি থানার পুলিশের কাছে অভিযুক্ত গৌতম ঘোষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ঐতিহ্যবাহী বুড়িমা পুজো নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালিত হতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে পুলিশ ভ্যান থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে গৌতম ঘোষ জানিয়েছেন, তাঁকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনি জানেন না।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা