আইনজীবী পরিচয়ে প্রতারণা, ধৃতকে তোলা হল আদালতে

প্রতারিতদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, গত কয়েকমাসে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিজের পরিচয় দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী (Advocate) হিসেবে। আর এই ভুয়ো পরিচয়েই চালাতেন প্রতারণা। পুলিশে চাকরি দেওয়ার নাম করে তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা। প্রতারিত বহু যুবক- যুবতী। চাকরি না পেয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় পিংলা থানায়। আর তারপরেই গ্রেফতার (Arrest) করা হয় অভিযুক্ত জুলফিকার রহমানকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জুলফিকার রহমান নিজেকে কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী বলে পরিচয় দিতেন। অথচ আদৌ তিনি আইনজীবী নন। ভুয়ো পরিচয়ে এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছেন বলে অভিযোগ। এলাকার যুবক- যুবতীদের দেওয়া হয়েছিল পুলিশে চাকরির টোপ। টাকা চেয়ে বলা হয়েছিল পুলিশের (Police) কনস্টেবল পদে চাকরি (Job) দেওয়া হবে। আর এই ফাঁদ পেতে তোলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, গত কয়েকমাসে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল।

সূত্রের খবর, শুক্রবার জলচক এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়েন ওই যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের বাইক। তাতে ‘আডভোকেট’ স্টিকার লাগানো ছিল। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ১০ নম্বর জলচক অঞ্চলের উত্তর বস্তি এলাকায়। তিনি, নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি দাবি করতেন, তাঁর সঙ্গে ভাল যোগ রয়েছে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের।

জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই। এই কাণ্ডে আরও কে বা কারা জড়িত বা আদৌ কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চালানো হচ্ছে। ধৃতকে শনিবার সকালে মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে (Court) তোলা হয়। প্রতারিতরা নিজেদের টাকা ফেরত ও ধৃতের শাস্তির দাবি জানিয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা