বসিরহাট থেকে জাল নোট সহ ভুয়ো সাংবাদিক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ভুয়ো সাংবাদিক গ্রেফতার। উদ্ধার ১০ হাজার টাকার জাল নোট,টাকা তৈরীর পেপার । একাধিক নকল পরিচয় পত্র ও চার চাকা গাড়ি আটক করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।উত্তর ২৪ পরগনার সল্টলেকের(Saltlake) গৌতম বোস নামে এক ভূয়ো সাংবাদিককে গ্রেপ্তার করল ভারত ও বাংলাদেশ সীমান্ত কামারডাঙ্গা থেকে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ।

বছর ৩৫ গৌতম বোস(Goutam Bose) তার বিরুদ্ধে অভিযোগ বেশ কয়েক বছর ধরে এই জেলায় বিভিন্ন জায়গায় নকল পরিচয় পত্র এমন কি প্রেস কার্ড বানিয়ে একাধিক জায়গায় ভয় দেখিয়ে তোলাবাজি টাকা আত্মসাৎ করে বেড়াতো সে। একটি চার চাকার নামি গাড়িতে নকল প্রেস স্টিকার(PRESS Sticker) লাগিয়ে প্রভাবশালীন নাম করে বিভিন্ন জায়গায় টাকা তুলতো।

তার কাছ থেকে স্টিকার লাগানো যে চারচাকা গাড়ি পাওয়া গেছে গাড়ির ভিতর থেকে ২০০০ টাকার নকল নোট পাঁচটা ,পাশাপাশি ২০০০ টাকা তৈরি করার সাদা পেপার উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয় । তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল বিচারকের কাছে বসিরহাট থানার পুলিশ। এই যুবকের সঙ্গে আন্তর্জাতিক জাল নোটের কারবারিদের সঙ্গে যোগ সাজোশ আছে কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!