ভয়াবহ অগ্নিকান্ড মালবাজারে, ভস্মীভূত ৮টি দোকান

ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলায়। মাল মহকুমার ক্রান্তি বাজারে রবিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ৮টি দোকান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবারের পর রবিবার ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি(Jalpaiguri)  জেলায়। জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি বাজারে রবিবার রাতে বিধ্বংসী আগুনে(Fire)  ভস্মীভূত হয়ে গেল ৮টি দোকান। দোকানের সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্রথমে তাঁরা কালো ধোঁয়া বের হতে দেখেন। তারপর তাঁরা দেখেন দাউ দাউ করে একের পর এক দোকান জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় ক্রান্তি পুলিশ ফাঁড়িতেও। এরপরই ময়নাগুড়ি ও মালবাজার থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল বাহিনী ও প্রসাসনের আধিকারিকরা। ওই বাজারে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, কোনও দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে ব্যবসার সামগ্রী এই ভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। কী ভাবে এই ক্ষতি সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে দোকান মালিকদের। দমকল কর্মীদের সক্রিয় চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

দমকলের এক আধিকারিক জানান, “আমরা প্রথম থানা থেকে ফোন পাই। বলা হয় বাজারে আগুন লেগেছে। আমরা এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা মিষ্টির দোকানও ছিল। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া যায়।”

এর আগে শনিবারও জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে(Dhupguri Super Market) আচমকাই বিধ্বংসী আগুন(Fire) লেগেছিল। ওই অগ্নিকান্ডের ঘটনার জেরে পুড়ে ছাই হয়ে যায় ১২টি দোকান। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও