গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্যে

ট্রেনের একটি এসি কামরা (AC Coach) থেকে আচমকা গল গল করে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের দুপুরে গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসে (Guwahati Kolkata Express) আগুন (Fire)। ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের (Train) যাত্রীদের (Passengers) মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ট্রেনের একটি এসি কামরা (AC Coach) থেকে আচমকা গল গল করে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আগুন লাগার জেরে এদিন পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে এক ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস (Guwahati Kolkata Express) ট্রেনটি পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আচমকা ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিন বেলা ১২টা নাগাদ কাটোয়া স্টেশনে ঢোকার মুখে এক্সপ্রেস ট্রেনের বি ১ কামরার নীচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। ঘটনা নজরে আসার পর কাটোয়া স্টেশনে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। ট্রেন থেকে নেমে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে কাটোয়া স্টেশনে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

অন্যদিকে ধোঁয়া বেরনোর পর ট্রেনটি থামিয়ে আগুনের উৎস খুঁজতে তৎপর হন রেলের কর্মী ও ইঞ্জিনিয়াররা। রেল কর্মী ও ইঞ্জিনিয়ারদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী কারণে আগুন লাগল তা ক্লহতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। প্রায় ঘন্টাখানেক পর ট্রেনটি কাটোয়া স্টেশন ছেড়ে যাত্রা শুরু করে। তবে চলন্ত ট্রেনে আগুন লাগায় বেশ ক্ষুব্ধ যাত্রীরা। রেলের গাফিলতিকে দায়ী করেছেন যাত্রীদের একাংশ।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে