‘উড়ন্ত চুমু’ ছুঁড়ে দিয়ে বিতর্কে অশোকনগরের তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: আবারও ‘ফ্লাইং কিস’ বিতর্কে চর্চায় অশোকনগরের রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী। আর এভাবেই লক্ষ্মীর ভান্ডার-এর সাফল্য উদ্‌যাপনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী(Narayan Gosswami)। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল তিন নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ‘ফ্লাইং কিস’ দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।

সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তাঁর দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরিচি কর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক(MLA)। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগরবাসী আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না বলেই কটাক্ষ করেন এই বিরোধী নেতা। জনপ্রতিনিধির আচরণে সংযম থাকা উচিত বলেও মন্তব্য করছেন অনেকে।স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছিল তাঁকে। মঞ্চে উঠে গান গাইতে গিয়ে এর আগে বেসামাল কথাবার্তা বলতেও তাকে দেখা গিয়েছিল।ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’(Flying Kiss) বিতর্কে সরগরম অশোকনগর। এখন দেখার, এই ঘটনায় শাসকদল বা সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে কী ব্যাখ্যা তুলে ধরা হয় ভোট বৈতরণীর পার হওয়ার আগে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!