লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

এবার লেকটাউনের সিমলা বিরিয়ানিতে হানা দিলেন আধিকারিকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আচমকাই ওই রেস্তরাঁয় পৌঁছন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার খাদ্য দফতরের নজরে কলকাতার লেকটাউনের নামি বিরিয়ানির দোকান ‘সিমলা বিরিয়ানি’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে রাজ্যজুড়ে ছোট-বড় সমস্ত খাবারের দোকানে তল্লাশি অভিযান চালাচ্ছে খাদ্য ও সুরক্ষা দফতর। খাদ্য বিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, তা জানতে রেস্তরাঁগুলির রান্নাঘরে হানা দিচ্ছেন আধিকারিকরা। তাতেই মিলছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। কোথাও ফ্রিজে স্টোর করে রাখা রয়েছে পচা মাংস, কোথাও নামি বিরিয়ানির দোকান থেকে উদ্ধার হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, পাউরুটির মতো জলখাবার, কোথাও মাংসের মধ্যে ছত্রাক দেখা যাচ্ছে। যা দেখেই রীতিমতো মাথায় হাত আধিকারিকদের। এতদিন এই ভাবেই গ্রাহক পরিষেবা দিয়েছে রেস্তরাঁগুলি। পচা খাবার খাইয়ে রমরমিয়ে ব্যবসা করছে তাঁরা।

ইতিমধ্যেই কলকাতার একাধিক শপিং মলের খাবারের দোকানগুলিতে হানা দিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা। এবার লেকটাউনের সিমলা বিরিয়ানিতে হানা দিলেন আধিকারিকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আচমকাই ওই রেস্তরাঁয় পৌঁছন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা। রান্নাঘরে ঢুকে তল্লাশি চালান। তল্লাশিতে উঠে আসে, রেস্তরাঁয় যে জলের বোতল ব্যবহার করা হচ্ছে, তা স্থানীয় ভেন্ডারের কাছ থেকে কেনা হয়েছে। সেই জল ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি ও অনুমোদন সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখা হয়েছে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই রেস্তরাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছিল। সেটা খতিয়ে দেখতেই রেস্তরাঁয় হানা দেওয়া হয়েছে। তবে অভিযানের পর ‘সিমলা বিরিয়ানি’র খাদ্য সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। অন্যদিকে, রেস্তরাঁর ফুড সেফটি সংক্রান্ত রেজিস্ট্রেশন ও প্রশিক্ষিত কর্মীর বিষয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, বাপ্পা মণ্ডল নামে এক ব্যক্তি ফুড সেফটি ট্রেনিং নিয়েছিলেন এবং তাঁর নামেই রেস্তরাঁর ফুড সেফটি সংক্রান্ত রেজিস্ট্রেশন করা হয়েছে। বর্তমানে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রেস্তরাঁ থেকে খাবারের কিছু নমুনা নিয়ে গিয়েছেন ফুড সেফটি দফতরের আধিকারিকরা। সংগৃহীত নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে।

পাশাপাশি লেকটাউনের আরও একটি বিখ্যাত রেস্তরাঁ বেঙ্গল ধাবাতেও অভিযান চালিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা। রান্নাঘরে রাখা ফ্রিজ থেকে প্রায় ৬০ কেজি পচা মুরগির মাংস উদ্ধার করা হয়েছে, এবং রেস্তরাঁর লাইসেন্স জব্দ করা হয়েছে। মাংসগুলিতে ছত্রাক পড়ে রয়েছে। আপাতত এই রেস্তরাঁর খাবারেরও নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে এবং মালিককে খাবারের দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রাখতে বলে গিয়েছেন।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল