এবার শতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দফতর, কেন এমন পদক্ষেপ করা হচ্ছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অভিনব পদক্ষেপ করল খাদ্য দফতর।‌ শতায়ু রেশন গ্রাহক কারা?‌ এবার তাঁদের খোঁজ করতে বাড়ি বাড়ি যাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে খাদ্য দফতর। এবার পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবার বাড়ি বাড়ি গিয়ে শতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু কেন এমন পদক্ষেপ?‌ কারণ ১০০ বছরের বেশি বয়সের রেশন কার্ড গ্ৰাহক আছেন যাদের এখন কোনও অস্তিত্ব নেই। এমন খবর পেয়েছে খাদ্য দফতর। অথচ শতায়ুদের রেশন কার্ডগুলি সক্রিয় রয়েছে। ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রীও তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই বিশেষ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে কোন রেশন গ্রাহকের মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে আগে রেশন কার্ড জমা দিতে হয়। কিন্তু এই নিয়মটি ঠিকমতো মানা হচ্ছে না বলেও অভিযোগ। রেশন গ্রাহকদের নিয়ে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা খাদ্য দফতরের অফিসারদের। তাই সবদিক সরেজমিনে দেখতে বাড়ি গিয়ে যাচাই করতে বলা হয়েছে। নয়া ফরমানে বলা হয়েছে, যেসব অন্ত্যোদয় রেশন গ্ৰাহক পরিবারে একজন করে সদস্য আছেন সেগুলিকে খতিয়ে দেখতে হবে। অন্ত্যোদয় পরিবারের জন্য মাসে মাথাপিছু ৩৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। যেখানে অন্য রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান। সেক্ষেত্রে একজন সদস্যের অন্ত্যোদয় পরিবার অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন।

অন্যদিকে এখানে কোনও প্রতারণা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। শতায়ু সদস্যের রেশন কার্ড ব্যবহার করে পরিবারের অন্যরা তা তুলে নিচ্ছে কিনা সেটা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার যদি কোনও অন্ত্যোদয় রেশন গ্ৰাহক বেঁচে না থাকেন তাহলে তাঁর রেশন কার্ড ব্যবহার করেও খাদ্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে কিনা তাও দেখতে বলা হয়েছে। এর ফলে অনেকে বঞ্চিত হচ্ছেন। তাই এখন সমতা ফেরাতে চাইছে খাদ্য দফতর। এক সদস্যের অন্ত্যোদয় পরিবার অন্য কোনও পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তাঁরা রেশন সামগ্রী তুলে নিচ্ছেন কিনা তাও এবার দেখা হবে।

এছাড়া এবার এক সদস্যের অন্ত্যোদয় রেশন গ্রাহকের সঙ্গে তাঁর মূল পরিবারকে যুক্ত করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে অন্ত্যোদয় পরিবারের যে কোটা খালি হবে তাতে নতুন কোন প্রকৃত দরিদ্র পরিবারকে খাদ্যশস্য দেওয়া যাবে। অন্ত্যোদয় রেশন গ্রাহকদের ক্ষেত্রে পরিবার পিছুর পরিবর্তে মাথাপিছু খাদ্যশাস্য বরাদ্দ করার বিষয়টিও অবশ্যক। সেটা কেন্দ্রীয় সরকারের বিবেচনার মধ্যে আছে। আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। তাতে এই বিষয়ে কোন সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অন্ত্যোদয় পরিবারের সদস্যরা মাথাপিছু সাড়ে ৭ কেজি করে খাদ্যশস্য পেতে পারেন।

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা