হাতির হামলা থেকে বাঁচিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বন দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  জঙ্গল ঘেঁষা এলাকায় বসবাসকারী মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। হাতির উপদ্রবপ্রবণ অঞ্চলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে যে দুশ্চিন্তা দীর্ঘদিন ধরেই ছিল, চলতি বছর সেই সমস্যার কার্যকর সমাধান করল প্রশাসন।

হাতির উপদ্রব-সহ জঙ্গল লাগোয়া এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে সোমবার থেকেই। এই উদ্যোগে যুক্ত হয়েছে বন দফতর ও রাজ্য সরকার-দুই পক্ষের সমন্বয়ে চালু হয়েছে বিশেষ পরিবহণ ব্যবস্থা ও নজরদারি। বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এলাকা ছাড়াও নকশালবাড়ির বেলগাছি, পানিঘাটা জঙ্গল এবং খড়িবাড়ির বুড়াগঞ্জ-এই সমস্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই হাতির চলাচলের করিডর হিসেবে পরিচিত। এখানকার পড়ুয়াদের স্কুলে বা পরীক্ষাকেন্দ্রে যেতে প্রায়ই হাতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে ভোর বা সন্ধ্যার দিকে এই ঝুঁকি আরও বেড়ে যায়। পরীক্ষা চলাকালীন যাতে কোনওভাবেই পড়ুয়াদের অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই সোমবার সকাল থেকে বন দফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস সরাসরি এলাকায় পৌঁছে যায়। সেখান থেকে পরীক্ষার্থীদের দলবদ্ধভাবে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জঙ্গল ঘেঁষা এই সমস্ত এলাকা থেকে শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। কার্শিয়াঙ ডিভিশনের অধীনে থাকা বাগডোগরা, টুকরিয়া ও পানিঘাটা জঙ্গলে বর্তমানে প্রায় ৩০টি হাতির অবস্থান রয়েছে। সেই কারণেই পরীক্ষার্থীদের যাতায়াতের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে বনকর্মীরা মোতায়েন রয়েছেন, যাতে হাতির গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখা যায়।

এছাড়াও কার্শিয়াঙ বন দফতরের উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। বন দফতর ও রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরে খুশি পড়ুয়ারা, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান