চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে হুমায়ুন কবীরের ‘আমজনতা উন্নয়ন পার্টি’র আরও চার প্রার্থী দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। শুধু তাই নয়, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ না থাকায় একপ্রকার বাধ্য হয়েই ভোটারদের কাছে হুমায়ুনের দল ছাড়া প্রার্থীদের আবেদন, ‘আমাদের ভোট দিতে হবে না, তৃণমূলকে ভোট দিন।’ সুতরাং ভোটের মুখে আবারও রক্তক্ষরণ হুমায়ুনের দলে। গত শনিবার হুমায়ুনের দল ছেড়েছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। হুমায়ুনের সঙ্গে বিজেপির আঁতাঁত রয়েছে, সেই অভিযোগ তুলে তৃণমূল একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করে হুমায়ুনের দল ছাড়েন মহম্মদ তোহিদুর রহমান।

এবার হুমায়ুনের সঙ্গ ছাড়লেন রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদৈত্য দাস ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জুভেদ শেখ।তাঁদেরও দল ছাড়ার কারণ ওই ভিডিও বিতর্ক। সূত্রের খবর, ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই এখনও পর্যন্ত প্রায় ৭০ জন প্রার্থী হুমায়ুনের দল ছেড়েছেন। যা কিনা ভোটের মুখে হুমায়ুনের দলের বিশাল ধস। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুর্গাপুরের তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন হুমায়ুনের দলছুট ওই চার প্রার্থী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিনি বলেছেন, বিজেপি নেতা ও হুমায়ুন কবীর চক্রান্ত করে তৃণমূল কে হারানোর চেষ্টা করছে। সেটা জানতে পেরেই হুমায়ুনের দল ছেড়ে ওই চার প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে শাসকদলে যোগ দিয়ে জুভেদ বলেছেন, হুমায়ুন কবীর তাঁদের অনেক স্বপ্ন দেখিয়ে ছিলেন। কিন্তু যখন দেখলেন হুমায়ুন এক হাজার কোটি টাকার ডিল করেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, তখনই তাঁদের চোখ খুলে যায়। তাই তড়িঘড়ি দল ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

তবে প্রার্থী পদ প্রত্যাহার করেননি। কিন্তু ভোটারদের কাছে তাঁদের অনুরোধ, তৃণমূলকে সকলে ভোট দিন। হুমায়ুনের দলকে কেউ ভোট দেবেন না। লিফলেট বিলি করে তাঁরা ভোটার দের এই অনুরোধ করেছেন। এর আগে দল ছাড়ার পর তোহিদুর রহমান জানিয়েছিলেন, ‘তৃণমূলের বিতর্কিত ভিডিওটি প্রকাশ্যে আসতেই হুমায়ুন দাবি করেছিলেন যে, ভিডিও এআই দিয়ে বানানো। কিন্তু পরে উনি ভিডিয়োর সত্যতা স্বীকার করে নেন। উনি সংখ্যালঘুদের বোকা বানানোর চেষ্টা করছেন। উনি কোনও বড় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শুধু তা-ই নয়, উনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। তাই হুমায়ুন কবীরের অ্যাজেন্ডি নিয়ে তাঁর পোষাচ্ছে না। মতের মিল নেই। তাই হুমায়ুনের দল ছাড়েন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে নামছেন মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর তৃণমূলের মহামিছিল

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ