বালুরঘাটে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, জখম চার

শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটের রঘুনাথপুরে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফিট করার সময় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হলেন একই পরিবারের তিন জন-সহ মোট চার জন। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটের রঘুনাথপুরে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Balurghat Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে। চার জন সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটের রঘুনাথপুরের বাসিন্দা রণজিৎ সাহা। শুক্রবার তাঁর বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে আসেন এক যুবক। এরপর সেই সিলিন্ডার ফিট করার সময় আচমকা আগুন লাগে। আগুনের ফলে রণজিৎ সাহার পরিবারের তিন জন জখম হন। আগুনের জেরে আহত হন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী যুবকও। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি আহত চার জনকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার সরবরাহকারী জখম যুবকের নাম অমর কর্মকার। শুক্রবার রণজিৎ সাহার বাড়িতে সিলিন্ডার ঢুকিয়ে তা ঠিকঠাক আছে কিনা, পরীক্ষা করে দেখতে যান। আর সেই সময়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য এর আগে গত বছর অক্টোবর মাসে পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) ঘাটাল(Ghatal) থানার কুশপাতা এলাকায় একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তিন জন জখম হয়েছিলেন। দোকানের মালিক সহ দুই কর্মী অগ্নিদগ্ধ হয়েছিলেন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে সেই সময়।

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা