চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আদায়, অভিযোগ দায়ের হল থানায়

অভিযোগ, এক ব্যক্তির মেয়েকে প্রাইমারি স্কুল শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আদায় করেছিলেন ৬ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আদায় করেছিল বনগাঁর এক ব্যক্তি। এ যেন আরেক রঞ্জন, মানে বাগদার চন্দন মণ্ডল। অভিযোগ, প্রাইমারি শিক্ষক (PRIMARY TEACHER) পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আদায় করেছিলেন ব্যক্তি। আর তারপর যিনি টাকা দিয়েছিলেন, তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ। লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

বাগদার চন্দনের ছায়া দেখা গেল বনগাঁতে। বনগাঁর অভিযুক্ত ব্যক্তির নাম গোপাল মাহাতো। অভিযোগ, এক ব্যক্তির মেয়েকে প্রাইমারি স্কুল শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আদায় করেছিলেন ৬ লক্ষ টাকা। তারপর দীর্ঘ বছর কেটে গেলেও জোটেনি চাকরি। অভিযোগ জানিয়েছেন, প্রশান্ত কুণ্ডু নামে এক ব্যক্তি।

অভিযোগ, চাকরি না হওয়ায় গোপাল মাহাতোর কাছ থেকে টাকা ফেরত চান প্রশান্ত কুণ্ডু। তখন টাকা ফিরিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ, টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেওয়া হয়। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন প্রশান্ত। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে র‍য়েছে চেক বাউন্স করার অভিযোগও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গোপালের বিরুদ্ধে অভিযোগ, বদলির নামেও টাকা আদায় করতেন গোপাল।

অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করতেন বাগদার চন্দন মণ্ডল। তাঁকে ‘রঞ্জন’ বলে প্রথমে ইঙ্গিত করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উল্লেখ্য, প্রাইমারি ও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই সিট।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ