‘হাতে গয়না থাকলে সই নেওয়া হবে না’, বার্ধক্য ভাতা নিতে গিয়ে সোনার বালা খোয়ালেন বৃদ্ধা

সরকারি বার্ধক্য ভাতার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বৃদ্ধার হাত থেকে সোনার গয়না ছিনিয় পালাল এক দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি বার্ধক্য ভাতার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বৃদ্ধার হাত থেকে সোনার গয়না ছিনিয়ে পালাল এক দুষ্কৃতী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার বাবলা উত্তরপাড়া এলাকায়। প্রতারিত বৃদ্ধার নাম গীতারাণী পাল। কিন্তু কীভাবে এই প্রতারণার খপ্পরে পড়লেন বৃদ্ধা? স্থানীয় ও পারিবারিক সূত্রের খবর, শনিবার (২৬ সেপ্টেম্বর) সরকারি বার্ধক্য ভাতার বিষয়ে খোঁজখবর নিতে বাবলা পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন বৃদ্ধা। মাঝপথে এক অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল চালক যুবক তাঁর পথ আটকায় এবং সে বৃদ্ধাকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেয়।

সে বৃদ্ধাকে জানায় যে, তাঁর ভাতার টাকা ঢুকেছে এবং তা দেওয়া হচ্ছে। এর জন্য সে বৃদ্ধাকে বাড়ি থেকে দরকারি নথিপত্র (আধার ও ভোটার কার্ড) আনতে বঠে। তা বিশ্বাস করে বাড়ি চলে যায় গীতা দেবী। নথি নিয়ে একই পথ দিয়ে পঞ্চায়েত অফিসে যেতে থাকেন তিনি। তখন আবারও ওই যুবকের সঙ্গে দেখা হয় বৃদ্ধার। সে বৃদ্ধাকে বাইকে তুলে পঞ্চায়েত অফিসে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বৃদ্ধাও সরল মনে তাঁর মোটরসাইকেলে চেপে বসেন। বৃদ্ধার কথায়, যুবকের মাথায় হেলমেট বা টুপি পরা ছিল। কিন্তু বৃদ্ধাকে নিয়ে সে পঞ্চায়েতে না গিয়ে রাজাপুকুর পার হয়ে গন্ধখোলার নির্জন রাস্তার দিকে যেতে থাকে। এরপর রাস্তার মাঝে বৃদ্ধাকে বাইক থেকে নামিয়ে প্রতারক বলে, হাতে ধাতুর গয়না থাকলে সরকারি বায়োমেট্রিক নেওয়া যায় না। এরপরেই সে বৃদ্ধার হাত থেকে ৬ গ্রাম ওজনের একজোড়া সোনার বালা জোর করে খুলে নেয়। কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধাকে একাকী নির্জন রাস্তায় ফেলে রেখে প্রতারক বাইক নিয়ে চম্পট দেয়।

ঘটনায় স্বাভাবিকভাবেই চরম আতঙ্কিত ও হতভম্ব হয়ে পড়েন অশীতিপর ওই বৃদ্ধা। কোনওরকমে দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি ফিরে পরিবারকে সমস্ত ঘটনার কথা জানান। ঘটনার পরেই পরিবার ও এলাকার মানুষের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গ্রামে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। রাস্তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত বাইক চালককে চিহ্নিত করার চেষ্টা করছে। প্রকাশ্য দিবালোকে এমন অভিনব কৌশলে দুঃসাহসিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধার ছেলে জানায়, তাঁর মা বাড়ির কাউকে না জানিয়েই পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন।

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা