সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালির তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌর রায়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।সন্দেশখালি (Sandeshkhali)দু’নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বউ ঠাকুরানী এলাকাতে সন্দেশখালি ব্লক সভাপতি তৃণমূলের দিলীপ মল্লিক(Dilip Mallick) ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌর রায়ের(Gour Roy) গ্রেফতারের দাবিতে পথে নেমে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখায় সাধারণ মহিলা থেকে পুরুষরা ।

দীর্ঘদিন ধরে শাহজাহানের অত্যাচার দেখেছে সেখানকার মানুষ। এখন সন্দেশখালি জুড়ে অত্যাচার করছেন এই সন্দেশখালি দু’নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও তাদের অনুগামীরা । তাঁদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ । মেছো ভেড়ি ,জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার ,জব কার্ডের(Job Card) টাকা তছরূপ থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।প্রশাসন এদের গ্রেফতার করুক ও এন আই এর তদন্ত হোক ।

এই দাবিতে বিক্ষোভ সন্দেশখালিতে। অন্যদিকে,সন্দেশখালিতে আবারও অস্ত্রের হদিশ মিলল। সন্দেশখালির খটির ঘাট এলাকায় সন্দেশখালি তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়ি পাশ থেকে উদ্ধার হয় অস্ত্র। এলাকার সাধারণ মানুষের দাবি, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের আশেপাশে আরও কিছু বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হতে পারে। প্রশাসন নজর দিক । এই ঘটনায় সন্দেশখালি থানার দুজন সিভিক ভলান্টিয়ারের নাম সামনে এসেছে । মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল তারা নাকি প্রশাসনকে না জানিয়ে এই অস্ত্রগুলি এদিকে ওদিকে করে দিচ্ছে। অবিলম্বে দ্রুত এদের দিকে প্রশাসন নজর দিক এমনটাই দাবি তুলেছে এলাকার মানুষজন।

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা