চৈত্র সংক্রান্তিতে গাজন নাচে ব্যবহৃত মুখোশ তৈরিতে ব্যস্ত গণেশ বর্মন

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: সামনেই চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলা জুড়ে শুরু হয়েছে গাজন। চড়ক পুজোর গাজনে নাচের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন দেবদেবীর মুখোশ। এই ধরনের কাঠের মুখা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন(Ganesh Barman)। জেলা সহ জেলার বাইরেও এই মুখা কেনেন গাজন সন্ন্যাসীরা। প্রায় ২৫ বছর ধরে কাঠের মুখা বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন। মূলত কালীমুখা বা অন্যান্য দেবদেবীর মুখা ব্যবহৃত হয় চৈত্র মাসে গাজনে(Gajan)। মুখা প্রতি দাম ৫-৬ হাজার টাকা। সেই টাকায় সংসার প্রতিপালন করছেন মুখাশিল্পী গণেশ বর্মন। রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকলেও, শিল্পী হিসাবে কোন সরকারি সাহায্য পান না বলে জানান তিনি।

এদিকে,বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবে দুইদিনব্যাপী জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ – ২০২৫ এর শুভ সূচনা হল। ২৯শে মার্চ শনিবার দুপুরে বালুরঘাটে(Balurghat) মৈত্রীচক্র ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুইদিনব্যাপী পুরুষ ও মহিলা বিভাগে দিবারাত্রী দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ – ২০২৫ এর শুভ সূচনা হলো। আজ দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির সদস্য গৌতম গোস্বামী, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ, মৈত্রীচক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত ফনী প্রমুখ ব্যক্তিরা।

উল্লেখ্য, চারজন জাতীয়স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে। বালুরঘাটের মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গণে ও কবিতীর্থ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার চৌদ্দটি পুরুষ দল ও সাতটি মহিলা দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার – এ দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট তিনশো পনেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মোট পঁয়ত্রিশটি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মৈত্রীচক্র ক্লাব কর্তৃপক্ষ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ