এই মুহূর্তে

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজল: মালদা জেলার গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।মালদা জেলার গাজোল ব্লকের(Gajoal Block) রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র বোনা গ্রামের বাসিন্দা এক চাষির মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম ভরত মণ্ডল (বয়স আনুমানিক ৫৫ বছর)।

ঘটনাটি ঘটেছে পূর্ব বিল আহড়া গ্রামে(Ahara Village)।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল চারটা নাগাদ প্রতিদিনের মতো ভরত মণ্ডল মাঠে ছাগল চরাতে যান। সেই সময় মাঠের মধ্যে মাটি থেকে আনুমানিক আড়াই ফুট উঁচুতে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ তারের নিচ দিয়ে পার হওয়ার সময় তারটি অসাবধানতাবশত তাঁর গলায় স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দীর্ঘক্ষণ ওই তারের সঙ্গেই আটকে থাকেন।

ঘটনাটি নজরে আসতেই গ্রামবাসীরা ছুটে এসে শুকনো বাঁশের সাহায্যে তাঁকে বিদ্যুৎ তার থেকে আলাদা করার চেষ্টা করেন এবং প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। তবে দুঃখজনকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভরত মণ্ডলের।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ তার বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে।

একাধিকবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ দফতর কোনও ব্যবস্থা নেয়নি। এই মর্মান্তিক মৃত্যুর জন্য বিদ্যুৎ দফতরের চরম গাফিলতিকেই দায়ী করছেন এলাকাবাসীরা । এলাকায় এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।সকলেই এই ঘটনায় তদন্তের দাবী জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ