ভুটান সীমান্তে নিরিবিলি পাহাড়ি গ্রাম, পর্যটকদের নজরে তোদে-তাংতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডুয়ার্স বললেই অনেকের মনে আগে ভেসে ওঠে জলদাপাড়া, গরুমারা বা লাটাগুড়ির নাম। কিন্তু এই পরিচিত পর্যটন মানচিত্রের বাইরে, ভারত-ভুটান সীমান্তের কাছাকাছি এক শান্ত, সবুজ আর এখনও তুলনামূলক অচেনা গ্রাম ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের মন জয় করছে-তোদে-তাংতা  কোলাহলমুক্ত পরিবেশ,পাহাড়ি নিস্তব্ধতা আর প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা—সব মিলিয়ে এই গ্রাম যেন ব্যস্ত জীবনের মাঝখানে এক নিঃশ্বাস ফেলার আশ্রয়।

চারদিক ঘিরে ঘন জঙ্গল, পাহাড়ি ঝোরা, বিস্তৃত চা ও এলাচ বাগান-তোদে-তাংতার প্রকৃতি সত্যিই মোহময়। সকালে ঘুম ভাঙে পাখির কিচিরমিচিরে, বিকেলে পাহাড় ঢেকে যায় মেঘের চাদরে। আকাশ পরিষ্কার থাকলে অনেক হোমস্টে থেকেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার বিশাল, স্নিগ্ধ রূপ। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে এই দৃশ্য নিঃসন্দেহে স্বপ্নের মতো।তোদে-তাংতাকে আলাদা করে তোলে তার নিরিবিলি চরিত্র। ডুয়ার্সের জনপ্রিয় স্পটগুলোর মতো এখানে নেই পর্যটকদের ভিড় বা ব্যস্ততা। বরং রয়েছে ধীর গতির জীবন, পাহাড়ি পথে হাঁটার সুযোগ, হালকা ট্রেকিং, পাখি দেখা আর নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর আনন্দ। যারা ‘slow travel’-এ বিশ্বাস করেন, তাদের জন্য এই গ্রাম এক আদর্শ গন্তব্য।গ্রামের আশপাশে পাহাড়ি পথে ছোটখাটো ট্রেকিং করা যায়। কাছেই বয়ে চলেছে তিস্তা নদী-নদীর ধারে বসে সময় কাটানো বা ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজ দেখা পর্যটকদের বাড়তি আকর্ষণ। বর্ষাকালে ঝোরাগুলি পূর্ণ যৌবনে ধরা দেয়, তখন পুরো এলাকা আরও রূপকথার মতো হয়ে ওঠে।থাকা-খাওয়ার জন্য তোদে-তাংতায় রয়েছে কয়েকটি স্থানীয় হোমস্টে ও ছোট রিসর্ট। সাধারণত জনপ্রতি ১,২০০ থেকে ১,৫০০ টাকার মধ্যেই থাকা ও ঘরোয়া পাহাড়ি খাবারের ব্যবস্থা হয়। অতিথিদের আপ্যায়নে স্থানীয়দের আন্তরিকতা আলাদা করে মনে দাগ কাটে।

সব মিলিয়ে, যারা ভিড় এড়িয়ে শান্ত ছুটি চান, চা ও এলাচ বাগানের সবুজে হারিয়ে যেতে চান, পাহাড়ি গ্রামজীবনের স্বাদ নিতে চান এবং প্রকৃতির খুব কাছে কয়েকটা দিন কাটাতে ইচ্ছুক—তাদের পরবর্তী অফবিট ডুয়ার্স ভ্রমণের ঠিকানা হতে পারে তোদে-তাংতা।

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির