মালদার গাজোলে সরকারি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজল ও বাগদা: মালদার গাজোলে মঙ্গলবার সাত সকালে আলামপুরের কাছে আমতলা এলাকায় কলকাতাগামী সরকারি বাসের সাথে মাল বোঝাই একটি পিকআপ লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।ওই এলাকায় ঘটনাটি ঘটেছে গাজোল মালদা ১২নম্বর জাতীয় সড়কে আমতলা এলাকায়। ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত হয়। ছোট পিক আপ লরির(Pick Up Lorry) চালক গুরুতর আহত হয়। তার পা ভেঙে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারপর সরকারি বাসের চালক দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে তার পেটে রড ঢুকে যায়।

স্থানীয় বাসিন্দারা ও টোল প্লাজার(Toll Plaza) কর্মীরা এসে উদ্ধার করে। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। জানা গেছে, এই দিন আলমপুরে হাট ছিল। আলামপুর থেকে কলকাতাগামী সরকারি বাসটি রংরুটে মালদার দিকে যাচ্ছিল। যেতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির সাথে। যদিও সরকারি বাসের অধিকাংশ যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় গাজোল থানার পুলিশ। দুটি গাড়ি উদ্ধার করে আটক করে পুলিশ।। ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে নিলে তারপর যান চলাচল স্বাভাবিক হয়।অন্যদিকে,উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায়(Bagda Assembly) আগামী ১০ জুলাই ২০২৪ উপনির্বাচনের দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন ।

তারপর তিনি ২০২২ সালে তৃণমূল কংগ্রেসে ফের চলে যান । বর্তমানে বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর(Santanu Thakur) এর কাছে পরাজিত হয়েছেন । আর লোকসভা ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন । এবার সেই কারণেই উপনির্বাচন ঘোষণা করলেন নির্বাচন কমিশন ।বাগদা বিধানসভায় মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৪ । সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় ৩ হাজার ভোটে এগিয়েছিলেন। সেদিকে তাকিয়ে বিজেপি ভোটের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার বাগদার সাধারণ মানুষ কোন দলের কোন প্রার্থী কে নির্বাচিত করেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে