ফর্ম জমা দেওয়ার আগেই অনলাইনে নাম! BLO-এর বিরুদ্ধে উঠল সাংঘাতিক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে উত্তাল দেশ। সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। SIR এর এন্যুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহ সবই করছেন BLO রা। এদিকে ফর্ম জমা দেওয়ার আগেই নির্বাচন কমিশনের অনলাইনে ভোটারের নাম সাবমিট হয়ে যাওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ওই ভোটারের ফর্মে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেটি ওই ভোটারের নয় বলে দাবি উঠেছে SIR আবহে। এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। ঘটনাটি মালদহের গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকার।

পরিবারের সদস্যদের অভিযোগ BLO’র গাফিলতির জেরে এমন ঘটনা ঘটেছে। গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকার বাসিন্দা লক্ষণ মণ্ডলের দাবি তার নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের SIR অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে। অথচ তিনি এখনও পর্যন্ত ফর্ম বিএলওকে জমা দেননি। শুধু তাই নয়, অভিযোগ অনলাইনে যেখানে SIR ফর্ম সাবমিট হয়েছে সেখানে দেখা যাচ্ছে লক্ষণ মণ্ডলের মোবাইল নম্বরের সঙ্গে কোনও মিল নেই। যে মোবাইলটি নাম্বারটি দেখা যাচ্ছে ফর্মে ,সেই নম্বরটি একজন আদিবাসী ব্যক্তির।

এই ঘটনা সামনে আসতে রীতিমতো হইচই পড়েছে গাজলের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় । ইতিমধ্যেই লক্ষণ মণ্ডল এই বিষয়ে ব্লক প্রশাসন ,পঞ্চায়েতের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন । প্রসঙ্গত, SIR ঘোষণা হওয়ার পর BLO’রা বাড়ি বাড়ি গিয়ে এন্যুমেরেশন ফর্ম দিয়ে আসছেন। কেউ যদি SIR চলাকালীন সময়ে রাজ্যের বাইরে যান, অথবা যারা প্রবাসী তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

ভোটার তালিকায় নাম থাকতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। যারা বাইরে থাকেন কোনও কারণে তাঁকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ‘

প্রসঙ্গত, ১৯৫১ সালে ভারতে হয়েছিল প্রথম SIR। এ পর্যন্ত মোট ৮ বার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এ রাজ্যে। ২১ বছর আগে শেষ এসআইআর হয়েছে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। নবম বারের প্রথম পর্বের SIR হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুজনেও SIR চালু হবে। অসমে SIR হচ্ছে না

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন