নতুন সৈকতে হবে মকর সংক্রান্তির স্নান, গঙ্গাসাগর নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই রয়েছে  গঙ্গাসাগর মেলা। আর সেইসময় গঙ্গাসাগরে ভাঙনের কারণে পুণ্যার্থীদের জন্য দু’টি সাগরসৈকত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। সেইজন্য এই দুই সৈকতের পরিবর্তে এক নম্বর সৈকতে পুণ্যার্থীদের স্নানের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই সৈকতে জোরকদমে চলছে নতুন পরিকাঠামো তৈরির কাজ । যাতে গঙ্গাসাগর মেলার সময়  পুণ্যার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ।

মূল মেলাপ্রাঙ্গণ থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই এক নম্বর সৈকতটি । তুলনামূলক ভাবে এটি জনবহুল নয় । সেইজন্য পুণ্যার্থীদের স্নানের জন্য সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । নিরাপত্তার জন্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমে পুরো এলাকাটি বৈদ্যুতিকরণের আওতায় আনা হচ্ছে।

এই প্রসঙ্গে গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, এ বার প্রয়াগরাজে কুম্ভমেলার আয়োজন হচ্ছে । আশা করছি প্রতি বার যে সংখ্যক মানুষ গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন, সেই সংখ্যাতেই তাঁরা আসবেন। তবে ভাঙনের জেরে দুই সৈকত নষ্ট হয়ে গিয়েছে। তাই এক নম্বর সৈকতে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন।‘ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় ২০২৫  সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ