গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

Share:

নিজস্ব প্রতিনিধি,গারুলিয়া: উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া পুরসভায় ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে আর ১০জন কাউন্সিলর বাকি রয়েছেন ইস্তফা দিতে।পুরপ্রধানের দাবি বাকিরা সবাই সোমবারের মধ্যে ইস্তফা দেবেন।গারুলিয়া পুরসভায়(Garulia Municipality) ২১ টি ওয়ার্ডের মধ্যে একজন ফরওয়ার্ড ব্লক এবং আরেকজন নির্দলের কাউন্সিলর। তবে পুরপ্রধান রমেন দাস(Chairman Ramen Das) জানিয়েছেন আগামি সোমবারের মধ্যে বাকি ১০ জনের মধ্যে ৮ জন গন ইস্তফা দিয়ে দেবেন ।এমনকি চেয়ারম্যান রমেন দাস নিজেও ইস্তফা দিয়ে দেবেন বলেন জানান।

এবিষয়ে নোয়াপাড়া বিধায়ক অর্জুন সিং(MLA Arjun Singh) বলছেন যারা দুর্নীতি করেছে তাদের কাউকেই ছাড়া হবে না।এদিকে,হালিশহরের পর এবার ভাটপাড়া পুরসভার ২৯ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলররা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। এর ফলে নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই গণপদত্যাগের ঘটনায় ভাটপাড়া পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। 

এরপরেই সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি বলেন, বিধায়ক পবন সিং এবং ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন।অন্যদিকে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘ভাটপাড়া পুরসভা এলাকার মধ্যেই পড়ছে ভাটপাড়া ও জগদ্দল – দুটি বিধানসভা কেন্দ্র। সেখানে তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ পুরসভার নাগরিক পরিষেবার ব্যর্থতা। এলাকায় একাধিক পুকুর ভরাটের অভিযোগ, নেতৃত্বের ঔদ্ধত্য ও অহংকার সবকিছুরই প্রভাব পড়েছে ভোটের ফলে।

পাশাপাশি, বিধানসভার ফল ঘোষণার দিন থেকেই চেয়ারম্যানের অনুপস্থিতিতে পুরপরিষেবা আরও মুখ থুবড়ে পড়েছে।’সম্প্রতি, কাঁচরাপাড়া পুরসভায় একযোগে ইস্তফা দেন ১৫ জন কাউন্সিলর। এরপর ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার, হালিশহরের পর এবার ভাটপাড়া পুরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে আসে। এদের সঙ্গে যুক্ত হয় গারুলিয়া পুরসভা। পর পর এই ইস্তফার ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া