বাড়ির গ্যাস শেষ, হচ্ছে না বুকিংও! চরম হয়রানির শিকার গেরস্থরা

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহের মধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে একধাক্কায় ৬০টাকা। পাশাপাশি বেড়েছে বানিজ্যিক গ্য়াসের দাম। এরজেরে হয়রানি বেড়েছে গ্রাহকদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একই চেহারা সর্বত্র। আলিপুরদুয়ার থেকে শুরু করে বহু জায়গায় মিলছে না জ্বালানি গ্যাস। এতেই বিপদে পড়েছে আমজনতা। জ্বালানির গ্যাস না পাওয়ার পাশাপাশি মোবাইলেও গ্যাস বুকিং করা যাচ্ছে না। এরজেরে হেঁশেল বন্ধ হওয়ার জোগার হয়েছে।

আলিপুরদুয়ারে অনেকেই বলছেন, গ্যাস শেষ হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাস বুক করাও যাচ্ছে না। তাই বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। কাঠ দিয়ে রান্নাবান্না করতে বাধ্য হচ্ছেন তাঁরা। গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন গ্রাহকরা। ফোনে না পেয়ে বাধ্য হয়ে ডিস্ট্রিবিউশন কেন্দ্রে পৌঁছে গিয়েছেন তাঁরা। গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার আগে গ্যাস বুক করতে চাইলে বুকিং নেবে না সিস্টেম। একদিকে দামবৃদ্ধি, অন্যদিকে সিলিন্ডার অমিল। গ্যাস না হলে বাড়িতে রান্না হবে না। দুয়ে মিলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ইরান-ইজরায়েলে উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ। যুদ্ধের আবহের মধ্যেই দাম বেড়েছে রান্নার গ্যাসের। একধাক্কায় ৬০টাকা করে বেড়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। পাশাপাশি বেড়েছে বানিজ্যিক গ্য়াসের দাম। বাণিজ্যিক প্রতি গ্যাসের দাম ১১৪.৫০টাকা করে বেড়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার পরেই মাথায় হাত মধ্যবিত্তের। কলকাতায় গ্রাহকদের এবার ঘরোয়া রান্নার গ্যাস কিনতে হবে  ৯৩৯ টাকায়। সেখানে বাণিজ্যিক গ্যাসের দামও বেড়ে হয়েছে ১৯৯০ টাকা।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের