চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোদপুর স্টেশনের কাছে ভাঙল লেভেল ক্রসিংয়ের হাইট গেট

নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি ঘটেছিল। এবার সোদপুর স্টেশনের কাছে ভেঙে পড়ল লেভেল ক্রসিংয়ের হাইট গজ গেট। এরফলে সমস্যার সম্মুখীন হতে হল নিত্যযাত্রীদের।

শনিবার সকালে একটি লরির ধাক্কায় ভেঙে পড়ে সোদপুর স্টেশনের কাছে আট নম্বর লেভেল ক্রসিংয়ের হাইট গজ গেট। গেটটি ভেঙে পড়ায় বন্ধ করে দেওয়া হয় লেভেল ক্রসিং। এই ঘটনার পরই লেভেল ক্রসিংয়ের এপার ওপার করা বন্ধ হয়ে যায়। চরম সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছোতে রীতিমতো সমস্যায় পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত ঘুরপথে গন্তব্যে পৌঁছোতে হচ্ছিল যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের মতে, বেআইনিভাবে বেশি জিনিস লরিতে বোঝাই করে নিয়ে যাওয়ার কারণেই এই ধরনের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

কিছুদিন আগে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনার পরই রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এবার লেভেল ক্রসিং ভেঙে পড়ার ঘটনাতেও সেই একই প্রশ্নই উঠল। কেউ এই লেভেল ক্রসিংকে সারানো হবে, সেবিষযে এখনই রেলের তরফে কিছু জানানো হয়নি। আগামী কয়েকদিন লেভেল ক্রসিং সংলগ্ন এলাকার যাত্রীদের এপার থেকে ওপারে যেতে যে সমস্যায় পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না। এরফলে এলাকায় অন্য লেভেল ক্রসিংয়ের ওপর চাপও বাড়বে। ফলে এর প্রভাব লোকাল ট্রেন চলাচলের ওপরও পড়তে পারে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ