গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী:নদিয়ার গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মধ্যবয়সী মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বকুল সরকার(Bakul Sarkar) (প্রায় ৫০)। মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। বকুলদেবী প্রতিদিনের মতো রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতভর বিদ্যুৎ না থাকলেও ভোরের দিকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

অভিযোগ, ভোরবেলায় বাড়ির বাইরে বেরোতে গিয়ে কোনওভাবে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন ওই মহিলা। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বাঁশ দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়।ঘটনার খবর পেয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল, বাড়ির কোথায় বিদ্যুতের লিকেজ ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।এই আকস্মিক মৃত্যুর ঘটনায় আনন্দপল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।জানা গেছে তদন্তের স্বার্থে আপাতত পুলিশ যে ঘরটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে সেটি তালা বন্ধ করে রেখে দিয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা