দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘাটাল ও চন্দ্রকোণায় জওয়ান এবং বিএলও’র কোলে করে ভোট দিতে এলেন প্রবীণরা

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনায় ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনীর এক অন্য ধরনের ভূমিকা। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বয়স্ক ভোটারদের(Aged Voters)।কোথাও চেয়ার টেনে বয়স্ক ভোটারকে বসতে দেওয়া হয়।কোথাও কোলে তুলে নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে।ভোটারকে কোলে তুলে ভোট কেন্দ্র থেকে আবারও বের করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান(Central Force) এবং বিএলও(BLO)।ভোটারের নাম লতিকা রানী মাইতি (৮১)। দাসপুর বিধানসভার বেলিয়াঘাটা গ্রামের(Beliagahta Village) বাসিন্দা বলে জানা যায়।

কয়েকদিন আগে দুর্ঘটনায় ভেঙে গিয়েছে পা। হারিয়েছেন হাঁটা চলার ক্ষমতা ।কিন্তু ভোট দিতে এসেছেন টোটো চড়ে। সেখানেই সাহায্যের হাত বাড়িয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং বিএলও। বেলিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ২৩ নম্বর বুথের ভোটার লতিকা দেবীকে কোলে তুলে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোটকেন্দ্রে থেকে আবার গাড়িতে পৌঁছে দিয়ে মানবিক দায়িত্ব পালন করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিএলও। খুশি লতিকা দেবীর পরিবারের সদস্যরা। এছাড়াও ঘাটাল ও চান্দ্রকোণাতে এমনি বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

অন্যদিকে, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দিঘা বুথের বাস ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি (৫৬), স্বামীর নাম লবাব জান আলী, বাড়ি সীমাগেরিয়া গ্রামে। মৃত ওই মহিলার স্বামী বলেন, আমাদের ভোটার তালিকায় নাম নেই ৪ জনের শুধু আমার স্ত্রীর নাম ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করত সে। সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দেবে বাড়ি ফেরার পথে হঠাৎই মৃত্যু ঘটে। ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জানান জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে, ভোটার তালিকা থেকে পরিবারের চারজনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু ওনার নাম ছিল তাই উনি দীর্ঘ দিন ধরে চিন্তায় ছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু খুবই দুঃখ জনক।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধাসেনার ভূমিকায় অখুশি

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ